মায়ের কুকর্মের ফল ভুগতে বসেছিল মেয়ে! পাখি এসে বাঁচালো ফুল বউয়ের মেয়েকে

নিজের ছড়ানো তেলেই মরতে বসেছিল নিজের মেয়ে! ফুল বউয়ের কুকর্মের ফল সন্তানকে ভুগতে হত

কয়েকটা মাস হল জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’ (Ranga Bou)। এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং নায়কের ভূমিকায় রয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরীকে (Gourab Roychoudhury)। ভক্তরা বেশ পছন্দ করছেন এই জুটিকে।

দর্শকের কাছে ভীষণ প্রিয় তারা। এর আগেও টেলিভিশনের (Bengali Television) পর্দায় তাদেরকে একসাথে দেখা গিয়েছে। তারা দুজন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে অভিনয় করে আগেই মন জয় করেছে দর্শকের। ধারাবাহিকে নায়িকার নাম পাখি আর নায়কের নাম কুশ।

ধারাবাহিকের নায়িকা রাঙা বউ নামে পরিচিত তার শ্বশুরবাড়িতে। বিয়ে হয়ে আসার পর থেকে নিজের স্বামীকে যত্ন করে স্বাভাবিক করে তুলেছে রাঙা বউ। শুধু তাই নয়, গোটা পরিবারটাকে একসাথে বেঁধে রাখতে চেয়েছে সে। কিন্তু তার জীবনে একের পর এক কাঁটা বিছিয়ে গেছে তার শ্বশুর বাড়ির কিছু বিকৃত মানসিকতার লোকজন।

কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে তারই প্রমাণ পাওয়া গেল এই দিনের পর্ব থেকে। এদিনের পর্বে দেখা যায় ঘর মোছার সময় ইচ্ছে করে সিঁড়িতে খানিক তেল ফেলে দেয় ফুল বউ। তার উদ্দেশ্য ছিল রাঙা বউকে জব্দ করা অর্থাৎ তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু সেই মনস্কামনায় জল ঢেলে দিল তার মেয়ে।

ফুল বউ সিঁড়ি মোছার পর সেই সিঁড়িতে প্রথমে বেশ কিছুটা তেল ঢেলে রাঙা বউকে ডাক দেয় ঘর ঠিকঠাক মোছা হয়েছে কিনা সেটা দেখে যাওয়ার জন্য। কিন্তু রাঙা বউ আসার আগেই সেখানে চলে আসে তার মেয়ে। আর নামতে থাকে সিঁড়ি দিয়ে। হঠাৎ করেই তার পা পড়ে তেলে। পা পিছলে পড়ে যাওয়ার সময় পিছন থেকে তাকে ধরে নেয় রাঙা বউ। ফলে এই যাত্রায় বেঁচে যায় ফুল বউয়ের মেয়ে। যাকে মারার জন্য এই পরিকল্পনা করলো ফুল বউ, সেই আজ বাঁচালো তার মেয়েকে।

Back to top button