“দেবীর চরিত্র মানেই পায়েল দি”, আবার একবার মা কালির চরিত্রে দর্শকদের মন জয় করে নিচ্ছেন অভিনেত্রী

স্টার জলসায় (Star Jalsha) বর্তমানে নতুন সিরিয়াল শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই সিরিয়ালের হাত ধরে আরেকবার পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কাছের মানুষকে হারিয়ে যিনি নিজেই হারিয়ে যেতে বসেছিলেন। তবে এর আগেও অভিনেতা এমন চরিত্রে অভিনয় করেছেন। আর তার অভিনয়ে তিনি বারংবার দর্শকের মন জয় করে নিয়েছেন। তাই রামপ্রসাদ দেখতে দর্শক বেশ আগ্রহী ছিলেন প্রোমো প্রকাশের পর থেকেই।
শুরু থেকেই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিতে শুরু করেছে রামপ্রসাদ। এই সিরিয়ালে রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সব্যসাচী। সর্বানীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। আর মা কালীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে (Payel De)। সর্বানী ও রামপ্রসাদের চরিত্রে যেমন দর্শকের নজর করেছেন এই অভিনেতা অভিনেত্রীরা।
তেমনই মা কালীর ভূমিকায় অভিনেত্রী পায়েল দে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এর আগেও অভিনেত্রীকে এমন অনেক চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে। বরাবর অভিনেত্রী তার অনুরাগীদের নতুন করে প্রেমে ফেলেছেন। তার অভিনয়ের গুনে তিনি সকলকে জয় করে নিয়েছেন। তার কালী রূপে মোহিত হয়েছেন অনুরাগীরা। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘যেন সাক্ষাৎ মা কালী’।
‘দুর্গা’, ‘বেহুলা’, ‘মা দুর্গা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’র মতো একাধিক মাইথোলজিক্যাল সিরিয়ালে অভিনয় করেছেন পায়েল দে। সম্প্রতি রামপ্রসাদ ধারাবাহিকের একটি প্রোমোতে তার অভিনয় দেখে মুগ্ধ দর্শক মহল। দেখানো হয় রামপ্রসাদকে অন্যায় ভাবে আঘাত করে এক ব্যক্তি আর তার প্রতিশোধ নিতেই সর্বাণী বোঁটি নিয়ে তেড়ে আসে সেই লোকটির দিকে।
আর ঠিক সেই সময়ে রামপ্রসাদ স্মরণ করে তার মা কালীকে। ছেলের ডাকে সাড়া দিতে মা কালী মূণ্ডমালিনী রূপ নিয়ে প্রকট হন সবার সামনে। আর চিৎকার করে বলে ওঠেন শয়তান। তার বলা সেই কথা তার অভিব্যক্তি লুক সবকিছু মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের। সত্যিই যেন মা কালী মূল্যবালি নিরূপে প্রকট হচ্ছে দর্শকদের সামনে এমনটাই মনে করছেন তারা।

