টাকা চাওয়ায় আসল সত্যি জেনে পাল্টি খেল মধুবালা! পুতুলদি ছাড়া সকলের বিশ্বাস ঠুনকো বুঝলো শিমুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। বর্তমানে টিআরপিতে বেশ ভালো জায়গায় রয়েছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা শিমুলকে মারার চেষ্টা করলেও পরাগ আর পলাশের প্ল্যান সফল হয়নি। সুস্থ হয়ে এবার জীবনের পাঁচ লক্ষ টাকা দাবি করে শিমুল। পাশাপাশি পরাগের প্রতি মাসে নাইনের অর্ধেকটা। আর তাতেই সমস্ত ভালোবাসা ভুলে গিয়ে ফের শিমুলের প্রতি তিক্ততায় ভরে ওঠে মধুবালার মন।

শুধু তাই নয়, শিমুল পরাগ পলাশকে শাস্তি দেয়নি বলে তার পিছনে থাকা কারণ না জেনে শিমুলকে বয়কট করেছিল তার প্রতিবেশী বান্ধবীরা। তার একমাত্র কারণ হলো তাদের কথা শিমুল অমান্য করেছে, তাদের করা রিপোর্ট সে খারিজ করেছে। কিন্তু সবকিছুর পরেও একমাত্র পুতুল শিমুলের পাশে ছিল। শিমুলের পরিবারের লোকজনও তার বিরোধিতা করেছে।

কিন্তু পুতুল যখন সবাইকে সমস্ত সত্যিটা বলে, তখন সবাই বুঝতে পারে শিমুল যা করেছে সবটাই পুতুলের ভালো ভেবে করেছে। আর তখনই তারা বিবেচনা করে দেখে, পরাগ পলাশ শাস্তি পেলে ক্ষতিটা মধুবালা আর পুতুলের হতো। কিন্তু এখন সে যে শাস্তিটা পাচ্ছে তাতে লাভটা পুতুলের হচ্ছে। এটা বোঝার পরে মধুবালা সহ প্রত্যেকে শিমুলের কাছে ক্ষমা চায়।

শিমুল তখন সবাইকে বলে, কোন মানুষকে ভালবাসলে তাকে বিশ্বাস করতে হয়। আর শুধুমাত্র ভালোটা না তার খারাপটাকেও ভালবাসতে হয়। এর পাশাপাশি শিমুল বুঝে যায় একমাত্র পুতুল এমন একজন মানুষ যে শিমুলকে বিশ্বাস করে আর প্রকৃতপক্ষে ভালবাসে। আর বাকিরা মুখে বললেও তাদের ভালবাসা যে কতটা ঠুনকো তার প্রমাণ পেয়ে যায় শিমুল।

Back to top button