অবশেষে সব কিছু মনে পড়লো খড়ির! ঋদ্ধিকে করলো স্পর্শ! “খরিদ্ধি” ফিরে আসছে আবেগে ভাসলো দর্শক

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং অভিনেত্রী সোলাঙ্কি রায়কে।। ধারাবাহিকের গল্প যেভাবে শুরু হয়েছিল এখন তা পুরোপুরি ভিন্ন রূপ ধারণ করেছে। তবে মাঝে দর্শকদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেললেও আবার একবার টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ ছিল খড়ি আর ঋদ্ধির জুটি। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে ডি য়ের চক্রান্তে খড়ি নিরুদ্দেশ হয়ে গেছে। আর তারপরেই তার মত দেখতে আরো একটি চরিত্র এসেছে যার নাম ইশা। কিন্তু ঋদ্ধি মনে করছে সেই খড়ি। তাই সে ইশাকে খড়ি প্রমাণ করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে। উল্টোদিকে খড়ি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বিদেশ থেকে তার বন্ধু তানি এসে ঋদ্ধির পাশে দাঁড়ায়। আর ধারাবাহিকে দেখানো হচ্ছে সে মনে মনে ঋদ্ধিকে পছন্দ করে।

তাই ইশাকে ফিরে আসতে দেখে সে রীতিমতো ঘাবড়ে গেছে। উল্টোদিকে ভালো মার ছেলের মৈনাকের সঙ্গে ইশার বিয়ের কথা হচ্ছে। কিন্তু ঋদ্ধি কিছুতেই এটা মেনে নিতে পারছে না। তাই সে চেষ্টা করে যাচ্ছে ইশার স্মৃতি ফেরানোর। কিন্তু ভালো মা আর ডি দুজনেই প্ল্যান করে তাদের দুজনকে একসাথে হতে দিচ্ছে না। এরই মধ্যে ধারাবাহকে পরবর্তী দিনে দেখা যাবে ইশা ওরফে খড়ির সবকিছু মনে পড়ে গেছে।
সেই পর্বের প্রিক্যাপ নিয়ে এক ভক্ত লিখেছে, “আগামী পর্ব
ঋদ্ধি : ঈশা….
খড়ি : আপনার সামনে খড়ি দাঁড়িয়ে আছে।
ঋদ্ধি : খড়ি আমার খড়ি (জড়িয়ে ধরে)
প্রিক্যাপ দেখে মন ভরে গেল
আজকের এপিসোডটা পুরো টানটান হলো আগুন এপিসোড
#গাঁটছড়া”

পরবর্তী দিনে যদি ইশার সবকিছু মনে পড়ে যায় তাহলে ঋদ্ধিমানের মতোই দর্শকরা খুশি হয়ে যাবে। কারণ বহুদিন ধরে সকলে চাইছে ভালো মার পর্দা ফাঁস হোক এবং আরো একবার করে দীপ্তির জুটিকে একসঙ্গে দেখতে পাক দর্শক।

