এক ধাক্কায় ১৭ বছর! জগদ্ধাত্রী ধারাবাহিকে বিরাট চমক! দুর্গা হয়ে প্রবেশ করছে জনপ্রিয় নায়িকা!

বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) পর্দায় বহুদিন ধরে নিজের জায়গা বজায় রেখেছে এই ধারাবাহিক। যেখানে এখনকার ধারাবাহিকগুলি ২-৩ মাসের নিজের জায়গা হারিয়ে ফেলছে সেখানে জগদ্ধাত্রী মাসের পর মাস টিআরপি তালিকায় কঠিন লড়াই করে টিকে রয়েছে।
এই ধারাবাহিকে যে চরিত্রটি দর্শকদের মন জয় করে নিয়েছে সেটি হল জগদ্ধাত্রী অর্থাৎ ধারাবাহিকের নায়িকা চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এতদিন ধরে তার অভিনয় ধারাবাহিকটিকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। এইবার তার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। গল্পে আসতে চলেছে এক বিরাট বড় টুইস্ট। এরপর আর দেখা যাবে না ধারাবাহিকের নায়িকাকে। তার পরিবর্তন আসতে চলছে নতুন নায়িকা। গল্পে শুরু হতে চলেছে দ্বিতীয় প্রজন্ম।

১৭ বছর এগিয়ে যাবে জগদ্ধাত্রী
জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে দেখানো হবে ১৭ বছর পরের ঘটনা। অর্থাৎ এক ধাক্কায় ১৭ বছরের টাইম লিপ নিতে চলেছে এই ধারাবাহিক। এই নতুন গল্পে দেখানো হবে ধারাবাহিকের বর্তমান নায়িকা জগদ্ধাত্রী মারা গেছে। কিন্তু ধারাবাহিকের নায়ক অর্থাৎ সয়ম্ভু বেঁচে আছে। জগদ্ধাত্রীর স্মৃতি আগলে এবং তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া তার জীবনের অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে।
জগদ্ধাত্রী এবং সয়ম্ভর মেয়ে দুর্গা বড়ো হয়ে গেছে। সয়ম্ভু নিজের হাতে দুর্গাকে বড় করেছে, মানুষের মতন মানুষ করে তুলেছে। গল্পে দেখানো হবে দুর্গা আর পাঁচটা সাধারণ মেয়ের মতন নয়। সেও তার মায়ের মতন হয়েছে। একেবারে জগদ্ধাত্রীর মতন সেও ক্রাইম ব্রাঞ্চ অফিসার হয়েছে। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে।
এই সিরিয়ালে জগদ্ধাত্রীর মেয়ের ভূমিকায় দেখা যাবে জি বাংলার ভানুমতীর খেল সিরিয়ালের নায়িকা ভানুমতীকে। অর্থাৎ অভিনেত্রী শ্রেয়শ্রী রায়কে। এই অভিনেত্রীকে শেষবার সান বাংলার সাথী সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেখা গেছে। জগদ্ধাত্রী সিরিয়ালের মধ্য দিয়ে অনেকদিন পর জি বাংলায় ফিরছেন তিনি। জগদ্ধাত্রী মেয়ে হিসেবে কেমন মানাবে তাকে? কি মনে হয় দর্শকদের?

আরও পড়ুনঃ অনেক বছর আগেই ঘটেছে আইনি বিচ্ছেদ! কে তার প্রাক্তন স্বামী! অকপটে জানালেন শোলাঙ্কি

