নতুন ধারাবাহিক আসার ফলে কপাল পুড়লো পুরনো ধারাবাহিকের! জি বাংলায় আবার এক পুরনো ধারাবাহিকের সময়ে নতুন ধারাবাহিক আসছে, খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত ভক্তরা

বাংলা টেলিভিশনে এখন একের পর এক আসছে নতুন ধারাবাহিক যার জেরে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। এটা সবসময়ের নিয়ম নতুনকে জায়গা দিতে পুরনোকে নিজের জায়গা ছাড়তে হয়। শেষ হওয়া ছাড়া আবার অনেক এমন ধারাবাহিক রয়েছে যাদের স্লট পরিবর্তন করে দেওয়া হয়। নতুন বছর পড়ার সাথে সাথে এমনটাই দেখা যাচ্ছে বারে বারে।

mithai and thammi

 

এরই মধ্যে জি বাংলা এবং স্টার জলসায় অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে এবং পুরনো বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়েছে বা সময় পরিবর্তন হয়ে গেছে টি আর পি কম থাকার জন্য। যতই ভালো গল্প হোক বা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় থাকায় যদি ফলাফল ভালো না হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ সেগুলোকে বন্ধ করে দেওয়া সিদ্ধান্তই নিয়ে এসেছে বারে বারে।

Bengali television

এই নিয়ে সম্প্রতি বেশ কিছু ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়ার জল্পনা সামনে এসেছে যার মধ্যে অন্যতম হলো জি বাংলার কয়েক মাস আগে শুরু হওয়া ধারাবাহিক সোহাগ জল। টিআরপি তালিকায় শুরুর থেকেই সেভাবে ভালো ফল করতে পারেনি এই ধারাবাহিকটি। যার জন্য অনেকেই বলছিল এবার শেষ করে দেওয়া হবে ‘সোহাগ জল’ । তার মধ্যে সামনে এসেছিল নতুন ধারাবাহিক ‘মুকুটে’র প্রোমো।

Bengali television

কিন্তু নতুন ধারাবাহিকের সময় ঘোষণা হওয়ার পরেই জানা গেছে এটি সোহাগ জলের জায়গায় নয় বরং জি বাংলার আরও একটি নতুন ধারাবাহিক তোমার খোলা হওয়ার জায়গায় সম্প্রচারিত হতে চলেছে। তারপর থেকেই এই ধারাবাহিকের ভক্তরা চিন্তিত হয়ে পড়েছিল এই ভেবে যে এবার কি তবে এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে? নাকি অন্য কোন জায়গায় দেওয়া হবে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিক।

Bengali television

প্রথম দিকে সেভাবে জনপ্রিয়তা না অর্জন করতে পারলেও পরে দর্শকমহলে ভালই প্রশংসিত হয়েছে এই ধারাবাহিক। তবে এবার জানা যাচ্ছে তোমার খোলা হাওয়াকে দেওয়া হবে দুপুর বেলার স্লটে। যতদূর জানা যাচ্ছে, জি বাংলা এখন টাটকা দুপুর চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Bengali television

কম টিআরপি পাওয়া চলমান নতুন সিরিয়াল এবং কিছু পুরনো জনপ্রিয় সিরিয়ালের সম্প্রচার করবে টাটকা দুপুরে ২৭ মার্চ থেকে,,তোমার খোলা হাওয়া সোম-রবি দুপুর ৩টে ।

Back to top button