আবার পুরোনো আমেজে ফিরে এলেন লেখিকা, খড়কুটোর কথা মনে করাবে জল থই থই ভালোবাসা, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব…

স্টার জলসায় (Star jalsha) এসে গেলো এক নতুন ধারাবাহিক (Bengali Serial), যায় নাম জল থই থই ভালোবাসা (Jol thoi thoi Valobasa)। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল এই ধারাবাহিকের দুটি মজাদার প্রোমো। এই ধারাবাহিকের প্রধান নায়িকা মা এবং মেয়ে। মায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য এবং মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথনকে।

ধারাবাহিকের শুরুতেই দেখা যায় একটি সুন্দর পরিবার। নায়িকা অপরাজিতার স্বামীর চরিত্রে রয়েছেন চন্দন সেন। অপরাজিতার শাশুড়ি মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অনুসূয়া মজুমদারকে। এছাড়াও রয়েছে তার দুই ছেলে এবং এক মেয়ে। বড় ছেলের ভূমিকায় রয়েছেন দেবোত্যম মজুমদার ছোট ছেলের ভূমিকায় দেখা যাচ্ছে অর্ণব ব্যানার্জিকে এবং দুই ভাইয়ের এক বোন অর্থাৎ গল্পের আরেক নায়িকা হিসেবে রয়েছেন অনুষা বিশ্বনাথন।

সংসারের চাপে বয়স থাকতে অনেক মেয়েরাই অনেক কিছু করে উঠতে পারেন না। তারা ভাবে ছেলে মেয়েরা বড় হলে সেইসব পূরণ করা যাবে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের শখ মেটাতে মেটাতে নিজেদের শখ কোথায় যেন মিলিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে অপরাজিতা নিজের স্বপ্নের ডানা মেলে উড়তে চান। বাড়ির প্রত্যেকে অপরাজিতা কে বাধা না দিলেও তার কাজকর্মকে খুব একটা সম্মতি জানায় না। তবে সে ক্ষেত্রে তার মেয়ে সর্বদাই তার পাশে রয়েছে।

পাড়ায় একটি অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নাম দিয়ে ফেলে অপরাজিতা। আর সেই দিনে তার মেয়েকে দেখতে আসছেন শ্বশুরবাড়ির লোকজন। এমন অবস্থায় সমস্ত রান্নাবান্না সেরে প্রতিযোগিতায় অংশ নিতে চলে যান অপরাজিতা। সেখানেই দুইজন মেয়ে তাকে সাজিয়ে দেয়। তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি যার সাথে পরবর্তীতে অপরাজিতার বড় ছেলের একটি কেমিস্ট্রি তৈরি হতে পারে। সেও অপরাজিতাকে ভীষণ সাপোর্ট করে।

এরপরই দেখা যায় মেয়েকে দেখতে চলে এসেছেন তার শ্বশুরবাড়ির লোকজন। এদিকে অপরাজিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে খুব খুশি। এখানে অনুষার হবু শাশুড়ি হিসেবে রয়েছেন নন্দিনী চ্যাটার্জী এবং শ্বশুর মশাই এর চরিত্রে দেখা যাচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে নায়কের বাবাকে। প্রথম এপিসোড এর একদম শেষ মুহূর্তে দেখা যায় মা দুর্গা সাজে হাতে সেকেন্ড প্রাইজ নিয়ে মেয়ের হবু শ্বশুর বাড়ির লোকজনের সামনে দিয়ে বাড়িতে প্রবেশ করছে অপরাজিতা। প্রথম পর্বের সাথে খড়কুটো ধারাবাহিকের বেশ মিল পাচ্ছেন দর্শক মহল। প্রথম পর্বেই বাজিমাত করেছেন অপরাজিতা।

 

Back to top button