পরম, ইন্দ্রর খোলস থেকে বেরিয়ে ‘কাব্য’ হয়ে ফিরছে বিশ্বজিৎ! ঘটক দিদি আর ডিভোর্স লইয়ারের ‘মালাবদল’ পছন্দ করবে দর্শক!

সম্প্রতি জি বাংলার(Zee Bangla) একের পর এখন ধারাবাহিক(Serial) শেষ হয়েছে আজকে এই জায়গায় শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। যার মধ্যে অন্যতম হচ্ছে ডায়মন্ড দিদি এবং পূবের ময়না। আর এই ধারাবাহিকগুলি আসার ফলে শেষ হয়েছে জি বাংলার কার কাছে কই মনের কথা, অষ্টমী এবং আলোর কোলে।
দুটো ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে নতুন ধারাবাহিক কিন্তু আরেকটি ধারাবাহিকের জায়গায় এখনো পর্যন্ত নতুন কোন ধারাবাহিককে দেখা যায়নি সম্প্রচারিত হতে। বরং রাতের অন্য ধারাবাহিক গুলিকে ৪৫ মিনিট করে সম্প্রচার করা হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে। যার ফলে দর্শকরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কি হতে চলেছে পরবর্তীতে।
তবে টেলিপাড়ায় গুঞ্জন ছিল যে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ ফিরবেন নতুন ধারাবাহিক নিয়ে। আর সেই ধারাবাহিকে বিশ্বজিতের বিপরীতে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার প্রাক্তন ইরার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রিতু পাইনকে। ইরাট চরিত্রে তাকে দেখে দর্শকরা বেশ জনপ্রিয়তা দিয়েছিল।
আর সেই কথা সঠিক প্রমাণ করে সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে একটি নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ পেয়েছে। ধারাবাহিকের নাম মালাবদল। আর প্রোমো দেখেই দর্শক বুঝতে পেরেছে যে একি হতে চলেছে একটি প্রেম মজা মিলিয়ে গল্প। প্রথম ঝলক দেখে যা বোঝা গেছে তাতে নায়িকা ঘটক দিদি অর্থাৎ দিতি আর নায়ক ডিভোর্স লইয়ার কাব্য।
কাজের সূত্রে দুজনে একে অপরের একদম বিপরীত হলেও নিজেদের মধ্যে চ্যালেঞ্জ করেই মালাবদলের সূত্রে বাঁধা পড়বে। টক ঝাল মিষ্টি নিয়ে আবার একটি নতুন গল্প শুরু হতে চলেছে জি বাংলায়। এর আগে বিশ্বজিৎ কে দর্শক প্রত্যেকটি ধারাবাহিকের নানা রকম চরিত্রে পছন্দ করেছে যার মধ্যে অন্যতম হলেও রাজজোটক, কে আপন কে পর এবং খেলনা বাড়ি। এবার দেখার পালা, মালাবদলের মাধ্যমে বিশ্বজিৎকে আবার একবার সেই একই জনপ্রিয়তা ফিরিয়ে দেয় কিনা দর্শক

