জি বাংলার পর্দায় স্বীকৃতি কৌশিকের নতুন জুটি! নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেতেই বড়চমক দর্শকদের জন্য!

বেশ কয়েক মাস ধরে বাংলা টেলিভিশনের প্রথম সারির দুই চ্যানেলে একের পর এক নতুন ধারাবাহিক আসতে দেখা যাচ্ছে। আর সেই জায়গায় শেষ হয়ে যাচ্ছে পরপর পুরনো ধারাবাহিকগুলি। বর্তমানে টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারলেই শেষ করে দেওয়া হয় প্রতিটি ধারাবাহিককে।
আর যার ফলেই দেখা গেছে দর্শক মহলে জনপ্রিয়তা থাকলেও শেষ হয়ে গেছে একের পর এক নতুন ধারাবাহিক। আর এই ভাবেই নতুন নতুন কনসেপ্ট নিয়ে শুরু হচ্ছে অন্যান্য ধারাবাহিকগুলি। এরই মধ্যে দেখা গেছে জি বাংলায় শুরু হয়েছে “মিলি”। তার জায়গায় শেষ হয়েছিল “মুকুট”।
আর তারপর পরই খবর আসছিল আরো বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়। কিন্তু বেশ ধোঁয়াশার মধ্যে ছিল দর্শকমহল যে কোন ধারাবাহিক এবার শেষ হতে চলেছে! তারই মধ্যে জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ির অভিনেতা-অভিনেত্রীর মধ্যে থেকে জানা যায় যে কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে এই ধারাবাহিকের শুটিং। এবং সেই কথা মতোই কিছুদিন আগে শেষ হয়ে গেছে ধারাবাহিকের শুটিং।
কিন্তু খেলনা বাড়ি শেষ হলেও তার জায়গায় নতুন কোনো ধারাবাহিকের প্রোমো আসছিল না চ্যানেলে। যার ফলে বেজায় চিন্তিত ছিল জি বাংলার ভক্তকুল। আর সেই চিন্তার ভাঁচ সরিয়ে আজকেই চলে এলো নতুন ধারাবাহিকের প্রোমো। আর সেই প্রোমো সামনে আসতেই রীতিমতো চমকে গেছে দর্শক।
কিছুক্ষণ আগেই জি বাংলার পর্দায় দেখা গেছে নতুন ধারাবাহিক “আলোর কোলে”র প্রথম প্রোমো। যেখানে অভিনয় করতে দেখা গেছে স্বীকৃতি মজুমদার অর্থাৎ “মেয়েবেলার মৌ”এবং কৌশিক রায় অর্থাৎ “বালিঝরের মহার্ঘ”কে। তবে চমক এখানেই শেষ নয় তার সঙ্গে রয়েছে গোধূলির আলাপ ধারাবাহিকের নায়িকা সমু সরকার আর বর্তমানে জনপ্রিয় খুদে শিল্পী “গৌরী এলো”র ঈশান গৌরীর মেয়ে ‘তারা’র ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী ঋষিতাকে।
আরও পড়ুন: জ্ঞান ফিরতেই রোহিতকে শালিনীর নাম বলে দিল ফুলকি! আজকের পর্বে রয়েছে দারুন টুইস্ট
যা দেখে দারুণ খুশি হয়ে গেছে ভক্তরা। কৌশিক রায় এমন একজন অভিনেতা যার ফেরার অপেক্ষায় বসেছিল বাংলা টেলিভিশনের দর্শকরা সেই আশা পরিপূর্ণ হল এবার। তবে তার সঙ্গে উপরি পাওনা হলো স্বীকৃতি মজুমদারকে, এবার দেখার পালা এই নতুন জুটি ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে দর্শকমহলে!

