দর্শকরা ‘খরিদ্ধী’র ঝলক পাচ্ছে আয়ুষ্মান আর গঙ্গার মধ্যে! ‘গাঁটছড়া’র নতুন প্রোমো আসতেই মাথা ঘুরে গেল দর্শকদের

টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় অনেক কিছুর অবসান, অনেক কিছুর সূচনা। জি থেকে স্টার সব ধারাবাহিক চ্যানেল গুলোতেই কান পাতলে শোনা যায় পুরানো ধারাবাহিকের অবসান, নতুন ধারাবাহিকের সূচনা। স্টার জলসায় যেমন দেখা যাচ্ছে, নতুন ধারাবাহিকের প্রোমো, তেমনই শোনা যাচ্ছে পুরানো ধারাবাহিকের অবসান ঘটবে। ইতিমধ্যেই শেষ হয়েছে বালিঝড়।

আবারও মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি শেষ হবে গাঁটছড়া (Gaatchora)। স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘ গাঁটছড়া’। ২০ ডিসেম্বর ২০২১ এ শুরু হয়, এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে পথচলা। একসময় টানা ১৮ সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে টিআরপি নম্বর কমেছে, কিন্তু জনপ্রিয়তা এখনও আগের মতোই রয়েছে। শোনা গিয়েছিল, শোলাঙ্কি রায়ের চুক্তি রয়েছে এই মাস পর্যন্ত।

সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বর্তমানে যে অভিনেত্রীকে গাঁটছড়ার নতুন প্রজন্মের লিড হিসাবে দেখা যাচ্ছে, সে হল কথা চট্টোপাধ্যায় (Katha Chatterjee)। যিনি অভিনয় করেছেন ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি হয়েছিলেন বীরেন্দ্রনাথের স্ত্রী। তবে এই খবরে অনেকেই আশাহত। তারা মেনে নিতে পারছেননা, খড়ির জায়গায় অন্য কেউ থাকবে।

কিন্তু বর্তমানে প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের একটি প্রমো ভিডিও দেখে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে দর্শকরা। এই প্রমো ভিডিওতে দেখানো হয় প্রথমবার এত ধুমধাম করে আয়ুষ্মানের জন্মদিন সেলিব্রেট করছে তার পরিবার। আমন্ত্রিত রয়েছে ঋদ্ধিমানের অনেক গেস্ট। কিন্তু পাত্তা নেই আয়ুষের। সেই দেখে রেগে বোম ঋদ্ধিমান। তাকে কোথায় পাওয়া যাবে কেউ বুঝতে পারেনা।

এমন সময় আয়ুষ্মান এর ঠাকুমা অর্থাৎ ঋদ্ধিমানের মা বলে একমাত্র গঙ্গাই পারবে আয়ুষ্মানকে আনতে। এরপর গঙ্গা পৌঁছে যায় আয়ুষ্মানের কাছে সেখানে দেখা যায় আয়ুষ্মান তার ফ্যানেদের সামনে কনসার্টে গান করছে। অনেকবার ডাকার পরেও এত আওয়াজে শুনতে পায় না আয়ুষ্মানে। তাই গঙ্গা মিউজিক সিস্টেমের তার খুলে দেয়। রেগে যায় আয়ুষ্মান। কিন্তু তার রাগকে পাত্তা না দিয়ে কাজটা যে সেই করেছে সেটা ফলাও করে বলে গঙ্গা। এমন একটি দুর্ধর্ষ প্রম দেখে এই পর্বটি আসার অপেক্ষা করছে দর্শকরা।

Back to top button