প্রকাশ্যে অন্বেষা হাজরার নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’র প্রোমো, দুই নায়িকা ও এক নায়ক নিয়ে শুরু হচ্ছে আবার এক ত্রিকোণ প্রেমের কাহিনী!

সকাল সকাল চলে এলো আরো এক নতুন ধারাবাহিকের প্রোমো। ঠিক এই ভাবেই স্টার জলসায় তুঁতে ধারাবাহিকের প্রমুখ এসেছিল একেবারে সকাল সকাল। সম্প্রতি তুজে ধারাবাহিকের শুরু হওয়ার দিন এবং টাইম স্লট ঘোষণা হয়েছে। তার মধ্যেই চলে এলো স্টার জলসার আরো এক নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো।
অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে এই পথ যদি না শেষ হওয়ার পরে আবার একবার টিভির পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অন্বেষা হাজরা। এর আগেও তিনি স্টার জলসায় কাজ করেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্তের বিপরীতে চুনি পান্না ধারাবাহিকে। তারপরে তিনি জি বাংলায় এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনেতা ঋত্বিক মুখার্জির বিপরীতে দারুণভাবে জনপ্রিয়তা পান। আর তিনি আবার একবার ফিরছেন সেই স্টার জলসায়।
এর আগে একটা জল্পনা ছিল যে তিনি যে ধারাবাহিকের হাত ধরে আবার স্টার জলসায় ফিরছেন তার নাম সন্ধ্যাতারা। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্বেষা হাজরার সাথে রয়েছেন আরো এক জনপ্রিয় অভিনেত্রী অমৃতা দেবনাথ। যাকে এর আগে মন ফাগুনে নায়িকা পিহুর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার জনপ্রিয়তা ধারণ ভাবে ছিল দর্শকমহলে।
তবে নায়কের ভূমিকায় যে রয়েছে তিনি একেবারে নতুন মুখ। প্রোমো দেখে যা বোঝা গেছে তাতে সন্ধ্যা এবং তারা দুই বোন। সন্ধ্যার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অন্বেষা হাজরা এবং তারা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অমৃতা দেবনাথ। সন্ধ্যা মাঠে ঘাটে চাষ করে আর তারা কলকাতায় পড়াশোনা করে। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসে কিন্তু ভাগ্যের টানা পড়ে নেই তাদের দুজনের একই মানুষকে পছন্দ।
মন্দিরে গিয়ে একে অপরের জন্যই প্রার্থনা করে তারা কিন্তু তখনই এক সাধু বাবা জানান যে তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে যে স্বার্থপর হতে পারবে সেই জীবনে খুশি হবে। আর তখন দুজনে একসঙ্গে বলে যে তারা স্বার্থ ত্যাগ করতে জানে স্বার্থপর হতে জানেনা। এরপর দেখা যায় তাদের দুজনের পছন্দের মানুষ তাদের সামনে এবার শুধু দেখার বোনের জন্য দিদি নাকি দিদির জন্য বোন নিজের পছন্দের মানুষকে স্বার্থ ত্যাগ করতে পারে!

