গৌরীকে টেক্কা দিতে মোক্ষম চাল রামপ্রসাদের! নতুন প্রোমো আসতেই প্রশংসা দর্শকমহলে, নতুন স্লটে ধোপে টিকবে তো গৌরী এলো?

জি বাংলার গত সপ্তাহের বেঙ্গল টপার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলোর স্লট চেঞ্জ করা হয়েছে। আর এই গৌরীর সময় অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আগামী ১২ই জুন থেকে জি বাংলা নতুন আসা ধারাবাহিক ফুলকি আসবে। কিন্তু কেন বঙ্গ সেরা ধারাবাহিক গৌরী এলোর টাইম পরিবর্তন করা হলো? এই নিয়ে দর্শকরা বলেছেন যে, বঙ্গ সেরা ধারাবাহিক গৌরী এলোকে চেঞ্জ করে সন্ধ্যে ছয়টায় দেওয়ার মূল কারণই হল ভক্তিমূলক ধারাবাহিক রামপ্রসাদকে হারানো।

সে ক্ষেত্রে রামপ্রসাদ গৌরী এলোর সাথে কতটা পারবে সে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েই যাচ্ছে! যেহেতু দর্শক হাই ভোল্টেজ ড্রামা পছন্দ করে আর গৌরী এলোতে সেই হাইভোল্টেজ মশালাদার ড্রামা রয়েছে, অন্যদিকে রামপ্রসাদ আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড এর গল্প হলেও সেটি একটি সাধকের জীবনী তাই গৌরী এলোর মতো এরকম ভাবে কল্পনার মাত্রা কে চড়িয়ে তাকে উত্থাপন করা সম্ভব নয় তাই স্বাভাবিকভাবে রামপ্রসাদ কে হারানোর ভয়ে শঙ্কিত ছিলেন দর্শকরা।

তবে এইবার দর্শকদের সেই সমস্ত শঙ্কাকে দুর করে রামপ্রসাদ নিয়ে এলো তার মাস্টার্স স্ট্রোক। রামপ্রসাদে দেখা যেতে চলেছে মহাজাগতিক সাত দিন। আর এর মাঝে একেবারেই যে ধোপে টিকবে না গৌরী এলোর কোনো রকমের ড্রামা তা রামপ্রসাদের সদ্য প্রকাশিত প্রোমো দেখার পর থেকেই বুঝে গিয়েছেন ভক্তরা। ভক্তদের ধারণা এইবার আর কোনোভাবেই স্লট লিড করতে পারবে না গৌরী এলো।

এই প্রোমোতে দেখা গেলো ভক্তি ভরে মায়ের গান গাইছে রামপ্রসাদ, আর তার পাশেই মাটিতে বসে মাটি দিয়ে হাড়ি কলসি তৈরি করছে রামপ্রসাদের স্ত্রী সর্বাণী। এমন সময় হঠাৎ করেই তাদের উঠোনে এসে হাজির হয় এক বাচ্চা মেয়ে। যার সাজ পোশাক দেখে মনে হয় সাক্ষাৎ দেবী যেন শিশু রূপে মর্তে নেমে এসেছেন। এসেই সে রামপ্রসাদকে বলে কিরে খেতে দে আমাদের। তখন রামপ্রসাদ বলে তুমি কে মা? সেই শুনে তাদের পাশে এসে হাজির হলো আরো এক শিশু কন্যা যে বলল ও যে ডাকলো আমাদের।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সর্বানি বলে উঠলো আমি তো কাউকে ডাকিনি। তারপর এক এক করে একাধিক বাচ্চা মেয়েরা এসে জড়ো হলো রামপ্রসাদের উঠোনে। আর তাদের সাথেই এসে ধরা দিলেন স্বয়ং মা কালী। তার করে আরো এক শিশু। তিনি এসে বললেন আমাদের ডাকলি এখন আমাদের কি খেতেও দিবি না? এমন একটি রোমহর্ষকর প্রোমো দেখেই ধারাবাহিকের আসল পর্ব গুলি দেখার জন্য মন ছটফট করছে ভক্তদের। এরপরে কোনভাবেই দর্শকদের নজর কাড়তে পারবে না গৌরী এলো এমনটাই ধারণা ভক্তদের।

Back to top button