রাইয়ের উত্তরণের মধ্য দিয়েই শুরু হবে ভালোবাসার নতুন অধ্যায়! প্রকাশ্যে মিঠিঝোরার নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি রেটিংও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ধারাবাহিকের মোড় ঘুরে যাওয়ায় ভাগ্য খুলে গেছে। বলা যায় রাইয়ের অসুস্থতার হাত ধরেই একপ্রকার ভাগ্য খুলে গেছে ধারাবাহিকের। ধারাবাহিকে বর্তমানে রাই এবং অনির্বাণের জীবনের বোঝাপড়ার গল্প দেখানো হচ্ছে। রাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে (Aratrika Maity) এবং অনির্বাণ এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে (Suman Dey)।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অনির্বাণের সাথে নয়, বরং তাই নিজের বাপের বাড়িতেই ফিরে এসেছে। অনির্বাণ হাসপাতালে গিয়ে রাইকে অনেকবার কোন অনুরোধ করে অনেক রকম উপায় রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও রাই অনির্বাণের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর অনির্বাণকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার থেকে রাইয়ের জীবনের সমস্ত সিদ্ধান্ত রাই নিজেই নেবে। এরপর সেখানে থেকে সোজা রাই নিজের বাড়ি চলে আসে।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 16 September, মিঠিঝোরা আজকের পর্ব ১৬ সেপ্টেম্বর, মিঠিঝোরা আজকের পর্ব

কিন্তু অনির্বাণ এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। এরপরই দেখা যায় অনির্বাণ পৌঁছে যায় রাইয়ের বাড়িতে। বউমনি, স্রোত সকলের বাঁধা দেওয়া সত্ত্বেও তাদের কারো বাঁধা না মেনে সে পৌঁছে যায় রাইয়ের ঘরে। রাইকে বন্ধ দরজার ঘরে বোঝাতে থাকে তার সঙ্গে ফিরে যাওয়ার জন্য। এমনকি অনির্বাণ রাইয়ের নামে নিজের বাড়িটা লিখে দেবে এমন কথাও বলে। অনির্বাণের এই সমস্ত কথাতে রাই আরো বেশি বিরক্ত হয়। আর রাই অনির্বাণের সম্পর্কটা আরো অবনতির দিকে চলে যায়। সম্প্রতি ধারাবাহিকের নতুন একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। যা নিয়েই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া।

মিঠিঝোরা ধারাবাহিকের নতুন প্রোমো

জি বাংলার পক্ষ থেকে মিঠিঝোরা ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে রাই নিজের কাজের জন্য কোন একটি অনুষ্ঠানের মারফত পুরস্কার পাচ্ছে। সেই পুরস্কার এবং উত্তরীয় রাইয়ের হাতে তুলে দিচ্ছে অনির্বাণ। আর বলা হচ্ছে এই উত্তরীয়র মাধ্যমেই ক তবে রাই এবং অনির্বাণ এর মধ্যে নতুন ভালোবাসার সূত্রপাত হবে? যদিও দর্শক তো একেবারেই তা চাইছেন না। একাংশ দর্শক চান না রাই অনির্বাণ এর কাছে ফিরে যাক। অনির্বাণকে ক্ষমা করুক রাই। কারণ অনির্বাণের চরিত্রটা এমনই দেখানো হয়েছে যে তার প্রতি বিরক্ত এসে গেছে দর্শকদের। তাই দর্শকরা চান না রাই কোন ভাবেই অনির্বাণের কাছে ফিরে যাক। বরাবরই রাই এবং শৌর্যকে এক হতে দেখতে চেয়েছে দর্শক।

আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতেই এ কোন অজানা বিপদ পিছু নিল রাইয়ের, টানটান উত্তেজনাময় আগামী পর্ব

অনির্বাণ যখন রাইকে সন্দেহ করেছিল সেই সমস্ত পর্বগুলি দেখে দর্শক বলেছিলেন অনির্বাণ রাইয়ের যোগ্যই নয়, রাই এবং শৌর্য একে অপরের জন্য বেস্ট। কিন্তু ধারাবাহিকের গল্প যে এভাবে ঘুরে যাবে তা কেউই কল্পনা করেননি। শেষে গিয়ে হয়তো অনির্বাণের সঙ্গেই রাইয়ের মিল হবে। সে সব জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় মিঠিঝোরা ধারাবাহিকে।

Back to top button