স্বাভাবিক জীবনে ফিরতেই এ কোন অজানা বিপদ পিছু নিল রাইয়ের, টানটান উত্তেজনাময় আগামী পর্ব

বর্তমান সময়ে যেই ধারাবাহিকগুলি জি বাংলার (Zee Bangla) পর্দায় চলছে তারমধ্যে একটি হল ‘মিঠিঝোড়া’ (Mithijhora)। দীর্ঘ বেশ অনেক মাস ধরেই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় চলে আসছে। এর আগে টিআরপি তালিকায় ঠিকঠাক ফলাফল করলেও বর্তমানে বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। ধারাবাহিকের টিআরপি রেটিং ফিরেছে রাইয়ের অসুস্থতার গল্প দেখানোর পর থেকেই।
বর্তমানে যদিও রাই এখন সুস্থ হয়ে উঠেছে। তবে বর্তমানে রাই এবং অনির্বাণের সম্পর্কের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে অনির্বাণ রাইকে ভুল বোঝার পর একাধিকবার ক্ষমা চেয়েও রাইয়ের থেকে ক্ষমা পায়নি। রাই তাকে বারবার ফিরিয়ে দিচ্ছে, এবার রাই ঠিকই করে নিয়েছে অনির্বাণের কাছে সে আর ফিরে যাবে না কোনমতেই। তবে রাইকে ফিরিয়ে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে অনির্বাণ। রাইয়ের অসুস্থতার সময় যেভাবে অনির্বাণ রাইয়ের পাশে না দাঁড়িয়ে তাকে সন্দেহ করেছে। তার চরিত্রে আঙ্গুল তুলেছে সেই কথা রাই কোনদিনও ভুলতে পারবে না। তাই মানসিকভাবে অসুস্থ অনির্বাণের সঙ্গে আর নতুন করে সংসার শুরু করার কোন পরিকল্পনাই নেই তার।

কিন্তু অনির্বাণ তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এখন রাইকে তার পাওয়ার জেদ চেপে বসেছে। রাই ফিরিয়ে দেওয়ার পর অনির্বাণ রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে। এমনকি রাস্তায় নেশা করে শৌর্যকে ফোন করে নিজের কথা বলতে থাকে। গতকালের পর্বে সেটাই দেখানো হয়েছে। অনির্বাণ শৌর্যকে বলে সে ভুল করেছে, রাইকে সে আবার ফিরে পেতে চায়। এই ধরনের অনেক কথা হয় তাদের মধ্যে। কিন্তু শৌর্য তাকে স্পষ্ট জানিয়ে দেয় এই বিষয়ে অনির্বাণকে কোন রকম সাহায্য করতে পারবে না।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নীলু রাইয়ের কাছে এসে বলে শৌর্য যেনো নীলুকে নিজের কাছে ফিরিয়ে নেয়। রাই বোনের সমস্ত কথা বিশ্বাস করে শৌর্যকে বলে, যাতে সূর্য নীলুকে আবার ফিরিয়ে নেয়। কিন্তু শৌর্য যে নীলুকে ফিরিয়ে নেবে না সে কথা স্পষ্ট জানিয়ে দেয় রাইকে।আসলে নীলু রাইয়ের অসুস্থতার সুযোগ নিয়ে রাইকে বোকা বানিয়ে শৌর্যর সাথে ডিভোর্সটা আটকাতে চাইছে। নীলুর এই চালাকিটা স্রোত এবং শৌর্য ধরে ফেললেও রাই তার বোনকে বিশ্বাস করে।
আরও পড়ুন: “প্রতিভাবান বাঙালিরা কলকাতার বাইরে থাকেন, শহরে কেবল দুষ্টু লোকের বাস!” – অভিজিৎ ভট্টাচার্য!
ধারাবাহিকের আগামী পর্বে কী হতে চলেছে?
আগামীদিনের পর্বে দেখানো হবে সুস্থ হয়ে ওঠে রাই আবার অফিসের কাজে বেরিয়ে পড়ে। কিন্তু এখানেও বিপদ পিছু ছাড়ে না রাইয়ের। রাইকে ক্যাব থেকে নামিয়ে দিয়ে স্রোত কলেজে যাওয়ার পরেই রাইয়ের পিছু নেয় অনির্বাণ। কেনো পিছু নেয় রাইয়ের? কি করবে সে? নতুন করে কি রাইয়ের কোন ক্ষতি করবে? নাকি রাইয়ের উপর নজর রাখার জন্য পিছু করছে? সেটাই দেখার অপেক্ষা।

