আঁখিকে বিক্রি করার প্ল্যান ভেস্তে দিল ঝিলিক! প্রকাশ্যে ধামাকাদার নতুন প্রোমো

বাংলা ধারাবাহিক জগতে (Tv Serial) একের পর এক নতুন ধারাবাহিক শুরু হয়েই চলেছে। স্টার জলসা, জি বাংলার পর্দায় ইতিমধ্যে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো দুই শালিক (Dui Shalik)। দুই শালিক ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও যেদিন প্রকাশ্যে এসেছিল সেদিন থেকে দর্শকের মনে এই ধারাবাহিক নিয়ে আলাদা একটা উত্তেজনা তৈরি হয়েছিল।

আসলে এই ধারাবাহিকের কাস্টিং দেখে দর্শক ভীষণই আগ্রহী ছিলেন এই ধারাবাহিক দেখার জন্য। তবে যেদিন ধারাবাহিকের সম্প্রচারের সময় জানা গিয়েছিল সেদিন দর্শক বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। আসলে ধারাবাহিকটি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হয় স্টার জলসার পর্দায়। যা নিয়ে বেশ আপত্তি রয়েছে দর্শকদের। তাই জন্য এই ধারাবাহিকের টিআরপি রেটিং বেশ কম। তবে এবারে দর্শকদের নজর কাড়তে প্রতিদিনই ধারাবাহিকে থাকছে নিত্য নতুন চমক।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 21 October, দুই শালিক আজকের পর্ব ২১ অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

যেমন বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে আঁখি এবং ঝিলিক দুজনের সঙ্গে দুজনের দেখা হয়েছে। আঁখির মুখে তার জীবনের সমস্ত দুঃখের কথা শুনেছে ঝিলিক। সেদিন থেকেই আঁখির উপর হওয়া সমস্ত অন্যায়ের বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ঝিলিক। তাই বর্তমানে আঁখি ঝিলিক সেজে ঝিলিকের বসিতে রয়েছে এবং ঝিলিক আঁখি সেজে ছাতা বাড়িতে রয়েছে।

তবে এই অদল বদল এর পর থেকেই বারবার নানান রকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে দুজনকেই। নানা রকম বিপদ আসছে তাদের সামনে। বর্তমানে তো ধারাবাহিকে দেখানো হচ্ছে এখনো আঁখি এবং ঝিলিককে কেউই চিনতে পারেনি। কিন্তু আঁখি এবং ঝিলিক দুজনেই আলাদা প্রকৃতির দুটো মানুষ। তাই জন্য দুজনেরই দু’রকম পরিবেশে মানে নিতে একটু কষ্ট হচ্ছে। ঝিলিক যদিও বা সবকিছু ম্যানেজ করতে পারছে, আঁখি তো সময় ভয় ভয় থাকছে। এদিকে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও।

সামনে এলো দুই শালিকের নতুন প্রোমো

নতুন প্রোমো ভিডিও সামনে আসার পরে দেখা গিয়েছে ঝিলিকের জুডো কম্পিটিশনে ঝিলিক সেজে উপস্থিত হয়েছে আঁখি কিন্তু আঁখি তো একেবারেই এসব করতে অভ্যস্ত নয় তাই বিপরীত পক্ষের খেলোয়াড়ের কাছে মা’র খেয়ে পড়ে যায়। সেখান থেকে আঁখিকে বাঁচায় দেবা কিন্তু ঝিলিককে এভাবে দেখে অবাক হয়ে যায় দেবা। অন্যদিকে আঁখির বিয়ে দেওয়ার জন্য একটা গুন্ডা ভাড়া করে প্রিয়রঞ্জন। তাকে অনেক টাকা দিয়ে আঁখিকে বিয়ে করতে বলে। সেটা আড়াল থেকে শুনে নেয় ঝিলিক। কিন্তু ঝিলিক আঁখির সঙ্গে একই সঙ্গে কোন অন্যায় হতে দেবে না। আর এই রূপে ঝিলিককে দেখে নেয় গৌরব। এই প্রোমো দেখার পর তো ধারাবাহিকের গল্প কিভাবে এগোবে সেটা দেখার জন্য অপেক্ষা করে আছে দর্শক।

আরও পড়ুনঃ নিজের অজান্তেই পিসিমণির ফাঁদে পা দিল ঝিলিক! খেয়ে নিল ওষুধ মেশানো ভাত! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

Back to top button