জলসার পর্দায় নতুন গল্প নিয়ে আসছে এক্কাদোক্কার অনির্বাণ তথা প্রতীক সেন, নায়িকার নাম অবাক হবে দর্শকরা!

অনেক বছর আগে একটা সময় ছিল যখন বাংলা বিনোদন (Entertainment) জগতে ধারাবাহিক (Serial) সম্প্রচারের জন্য এত বেশি চ্যানেলের ঘনঘটা ছিল না। তখন গুটি কয়েক চ্যানেল ছিল এই টেলিভিশনের পর্দায় আর সেখানে গুটি কয়েক ধারাবাহিক সম্প্রচারিত হতো তাও আবার সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দিনে। সেগুলোকেই দর্শকরা রোজ দেখতেন। কিন্তু বর্তমানে যুগের সাথে সাথে এই প্রথার আমূল পরিবর্তন ঘটেছে।
যার ফলে মানুষের কাছে এখন উঠে এসেছে অনেকগুলো বিনোদনের চ্যানেল। কোনো একটি ধারাবাহিক যদি দর্শকদের বিশেষ পছন্দ না হয়, তাহলে তারা সেটা দেখা ছেড়ে দেন ফলে টিআরপি কমে যায়। আর এমনটা হলে ধারাবাহিকটিকে সাথে সাথে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেয় চ্যানেল। কারণ এই মুহূর্তে একটি মেগার টিকে থাকার প্রথম এবং প্রধান অস্ত্র হলো টিআরপি।
এরই মাঝে খবর পাওয়া গেল এক জনপ্রিয় বড় প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে একটি নতুন প্রজেক্ট। শোনা যাচ্ছে সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে খুব তাড়াতড়ি একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে বাংলা বিনোদনের অন্যতম চ্যানেল স্টার জলসার পর্দায়। আর এই ধারাবাহিকের প্রধান নায়ক হিসেবে দেখা যাবে প্রতীক সেন (Pratik Sen)কে। গত বছর সেপ্টেম্বর মাসে তার অভিনীত এক্কাদোক্কা ধারাবাহিকটি শেষ হয়েছে।

খোকাবাবু ধারাবাহিক টির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে প্রতীক সেনের নাম। তারপর মোহর, সাহেবের চিঠি, এক্কাদোক্কা এমন একাধিক ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। আরো একবার জলসার পর্দাতেই আসতে চলেছে এক নতুন মেগা। সম্প্রতি সুরিন্দর ফিল্মস এই অভিনেতাকে এই নতুন ধারাবাহিকের জন্য কাস্ট করার কথা ভেবেছে।
আরো পড়ুন: দেড় ঘণ্টার বিশেষ পর্ব, রাইয়ের জীবনে প্রবেশ করলো নতুন মানুষ! মনের মানুষের সাথে গানে মত্ত সে!
তবে এইবার দর্শকদের মনে প্রশ্ন উঠছে এই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী অর্থাৎ প্রতীক সেন এর নায়িকা হিসেবে কি আবারো দেখা মিলতে চলেছে সোনামণি সাহার? প্রোডাকশন হাউজ জানিয়েছে তারা এমনটা করছেন না। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে কাজ করা হবে একেবারে নতুন মুখ কোনো অভিনেত্রীকে অথবা অন্য কোন ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করছে এমন কোন অভিনেত্রীকে। তবে এখনো অবধি নায়িকাকে চূড়ান্ত করেনি প্রোডাকশন হাউজ।

