‘এই পথ যদি না শেষ হয়’-এর পর ফের পর্দায় অন্বেষা হাজরা! জুটি বাঁধলেন রুদ্র সাহার সাথে! ঝলক সামনে আসতেই বেজায় খুশি ভক্তরা

অন্বেষা হাজরাকে প্রথম বার দেখা যায় এই পথ যদি না শেষ হয় ধারাবাহিককে। টিআরপি লিস্টে তেমনভাবে জায়গা না মিললেও, দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। যৌথ পরিবার, মা-বাবা, পিসি, দিদি, ঠাম্মা, দাদু সকলকে নিয়ে গড়ে ওঠা ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয়। মানুষ আস্বাদ পায়, একটা একান্নবর্তী পরিবারের। এখন তো, আর এরকম যৌথ পরিবার দেখা যায়না। সবটাই এখন তিনজনের পরিবার।

আর সাথে রয়েছে ধারাবাহিকের মূখ্য চরিত্র উর্মি -সাত্যকির প্রেমজ জীবন, দাম্পত্য জীবন, সংগ্রামের জীবন। প্রথমদিকে উর্মির স্বতঃস্ফূর্ততা, ছেলেমানুষি, অবুঝ মন দেখে একটা আনসিরিয়াস মেয়ের ধারণা তৈরি হয়েছিল সবার মনে। কিন্তু বর্তমানে সময়ের প্রেক্ষিতে সেই মেয়েই যে কতটা বুঝদার, একা হাতে সংসারের ভালো মন্দ দেখার ভার নিয়েছে তা না দেখলে বোঝা যায়না।

অন্নেশা হাজরা একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি বেশিরভাগ বাংলা সিরিয়ালে কাজ করেন। টেলিভিশন শো কাজললতার মাধ্যমে তার অভিষেক হয়। ২০২১ সালে, তিনি জি বাংলার অনুষ্ঠান ‘ এই পথ যদি না শেষ হয়’- এ অভিনয় করেন নায়িকা চরিত্রে। ঊর্মি চরিত্রে অভিনয় করেছিলেন। অন্বেষা ২০১৮ সাল থেকে অভিনয় জগতের সাথে যুক্ত।

অন্বেষা পশ্চিমবঙ্গের বর্ধমানে ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী এবং বর্ধমানে একটি ফিল্ম থিয়েটারের মালিক। তিনি বর্ধমান থেকেই স্কুল ও স্নাতক সম্পন্ন করেন। অন্বেষা ফিজিওলজিতে স্নাতক। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন এবং সবসময় একজন সফল অভিনেতা হতে চেয়েছিলেন।

দর্শকদের প্রিয় এই অন্বেষা হাজরা কে খুব তাড়াতাড়ি দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। যেখানে তার বিপরীতে রয়েছে রুদ্র। সোশ্যাল মিডিয়ায় তারই একটি ছোট্ট ক্লিপ সম্প্রতি দেখা যাচ্ছে। সেটি দেখেই সেই মিউজিক ভিডিওটি দেখার জন্য বেশ আগ্রহী অন্বেষার ভক্তরা। মিউজিক ভিডিওর মত খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে এক ধারাবাহিকের নায়িকা হিসেবে তাকে দেখতে চান দর্শক মহল।

Back to top button