‘গাঁটছড়া’তে শ্রীপর্ণা, খড়ি নাকি অন্য কেউ? পজেটিভ নাকি নেগেটিভ কেমন হবে রুক্মিণী চরিত্রটি, নিজেই জানালেন অভিনেত্রী

সব শুরুরই একটা শেষ আছে। অন্যথা হয়নি স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gaatchora) সিরিয়ালটির (Bangla Serial) ক্ষেত্রেও। এককালীন বেঙ্গল টপার আজ টিআরপির কারণে স্লট হারা। প্রাইম টাইমে থাকা সিরিয়াল এখন দেখানো হয় রাতের স্লটে। মুখ্য চরিত্র খড়ি (Khori) ওরফে শোলাঙ্কিও (Solanki Roy) বহুদিন হল সিরিয়াল ছেড়েছেন। নায়িকাকে ছাড়াই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। আর এতে টিআরপি বৃদ্ধি পাওয়া তো দূর বরং দিনদিন কমেই চলেছে।
এইসব কিছু দেখেই ভক্তরা দাবি করেছিল যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ালটি শেষ করে দেওয়ার জন্য। তবে নির্মাতারা গাঁটছড়াকে নিয়ে বরাবর ধীরে চলো নীতি অনুসরণ করে এগোচ্ছেন। আর সেই কারণেই সিরিয়ালে আনা হয়েছে একগুচ্ছ কচি মুখ। এমনকি ঋদ্ধিমানের হাঁটুর বয়সী মেয়ে বিন্দির সঙ্গে বিয়েও দেখানো হয়েছে ঋদ্ধির। যদিও এই বিষয়টা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। ভক্তদের দাবি, তারা খড়ির জায়গায় আর কাউকেই মানতে পারবেনা। আর ঋদ্ধির মেয়ের বয়সী এক মেয়েকে তো নয়ই।
গল্পের মোড় ঘুরলেও ঋদ্ধির নতুন নায়িকা নিয়ে দর্শক মহলে নানা প্রশ্ন ছিল। তবে কি দেখা যাবে নতুন মুখ? অবশেষে প্রকাশ্যে সিরিয়ালের নতুন প্রোমো। রুক্মিণী সেনগুপ্ত হিসাবে পর্দায় আগমন ঘটেছে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের। প্রথমে অনেকেই ভেবেছিলেন যে, নতুন খড়ি হিসাবে দেখা যাবে শ্রীপর্ণাকে। সেই ধোঁয়াশা কাটালেন অভিনেত্রী নিজেই। এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে আমার। এই মুহূর্তে আমি মুখ্য চরিত্রে অভিনয় করতে চাই না। আবার খলনায়িকার চরিত্রেও কাজ করতে চাই না।”
কিছু দিন আগে ‘মুকুট’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বাড়ি থেকে স্টুডিয়োর দুরত্ব এবং সময়ের সমস্যার কারণে সেই কাজটি ছাড়তে বাধ্য হন অভিনেত্রী। এছাড়াও শুটিংয়ের সেটে অনেকের সাথেই অনেক রকমের সমস্যা হচ্ছিল অভিনেত্রীর। তাই তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র থেকে সরে আসেন। তবে এ ক্ষেত্রে কোনও সমস্যা নেই।
তিনি বলেন, “কোনও সমস্যা হচ্ছে না এই সিরিয়ালের ক্ষেত্রে। আর আমার মনে হয়, আমার গঠন, আচরণের সঙ্গে খলনায়িকার চরিত্র একদমই যায় না। তাই এই ধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চাই না।” এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। শ্রীপর্ণা জানিয়েছেন, এ বছরের শেষেই বিয়ের পরিকল্পনা রয়েছে।

