ফুলকির বিরুদ্ধে ছোট রানীর নতুন চাল! এইবার আঁটঘাট বেঁধে মাঠে নামলো ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ধানু এবং আদিত্যকে অষ্টমঙ্গলায় নিয়ে আসার জন্য বিশাল আয়োজন করেছে ফুলকিরা আদিত্যকে নবাবগঞ্জে আনার জন্য ব্যান্ড পার্টির আয়োজন করেছে তারা। ফুলকি বড়মার জন্য বিশেষ উপহার কিনেছে। অন্যদিকে ছোট রানী মা জানতে পারে স্বাগতার ট্রান্সফার আটকে গিয়েছে কিন্তু কিভাবে সেই খবর এখনো জানতে পারেনি। বউ রানী বাড়িতে আসার পর থেকে কিভাবে একের পর এক ঝড় উঠছে বাড়িতে।

Bengali serial

এদিকে ছোট রানী আদিত্যকে ডেকে জিজ্ঞাসা করে অষ্টমঙ্গলায় রায়চৌধুরী বাড়িতে সে যেতে চায় কিনা। আদিত্য জানিয়ে দেয় তার যাওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু ধানু চাইলেই যেতে পারে। আসলে আদিত্য নিজের ছোট ভাইয়ের ঘটনাটা এখনো ভুলতে পারিনি। ছোট ভাইকে ভীষণই ভালোবাসা আদিত্য সে যতই অন্যায় করুক না কেন। তাই ইন্দ্রকে ছড়ানোর সব রকম চেষ্টা করছে।

আরও পড়ুনঃ ‘প্রেম করলে সবকিছু বিষাক্ত হয়ে যায়, তাই…’ জীবনে একা থাকার আসল সত্যতা ফাঁ”স করলেন ‘জুন আন্টি!’ খ্যাত ঊষসী চক্রবর্তী!

পরের দিন রাজ বাড়িতে ধানু আর আদিত্যকে নিমন্ত্রণ করতে গিয়ে বড় রানীর সাথে দেখা করে ফুলকি। বড় রানীর জন্য আনা গোপাল তার হাতে তুলে দেয় ফুলকি। আর বলে দেয় মনের সব কথা যেন গোপালকে জানায়। ফুলকি বড় রাণীকে বলে দেয় এখন রোহিতও তাদের পাশে আছে। বড় রানী খুশি হয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ করে। ফুলকি বড় রানীর স্বামী এবং তার সন্তানের কোনো খোঁজ পেল কিনা সেই নিয়ে প্রশ্ন করে। অনেক ভাবনা চিন্তা করে ফুলকি বড়মার কাছ থেকে আড়াল করে। কারণ বড়মার মানসিক অবস্থা এখন ভালো নয়। তাই তার থেকে সবটাই আড়াল করে ফুলকি। কিন্তু কথা দেয় ফুলকি নিজের কথা রাখবে।

এদিকে ছোট রানীর মুখের উপরেই অনেক কথা বলে দেয় ফুলকি। আর ছোট রানী বেশ রেগেও যান কিন্তু কিছু করতে পারেন না। নবাবগঞ্জের মানুষ ভালোমতোই জানে কিভাবে অতিথি আপ্যায়ন করতে হয়। আর সেখানে ফুলকির বুদ্ধিও রয়েছে তাই ছোট রানী কিছুই করতে পারে না। এদিকে যে ডাক্তারের সাথে ইন্দ্রর গাড়ির দুর্ঘটনা ঘটেছিল সেই ডাক্তার নিজে আসে ধানুদের নিয়ে যাওয়ার জন্য। আর সেই সাথে ইন্দ্র ফিরে আসে জেল থেকে যেটা একেবারেই আশা করেনি রাজবাড়ীর কেউ। তারপর ধানু এবং আদিত্য নবাবগঞ্জে উদ্দেশ্যে রওনা দেয় সকলের সঙ্গে। আর ওদিকে ছোট রানী ইন্দ্রকে বোঝাতে থাকে ফুলকি ঠিক কতটা ভয়ংকর তার জন্য রাজ পরিবারের সমস্ত প্লেন ভেস্তে যাচ্ছে। দেখা যাক এরপরে ফুলকির জন্য কোন বিপদ অপেক্ষা করছে।

Back to top button