দর্শকদের মধ্যে আবার ফিরছে আদৃত! বসন্ত বরণে নতুন রূপে অভিনেতাকে দেখে দারুন খুশি ভক্তরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে এমন অনেক তারকা রয়েছেন যারা অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সেই সব নামী তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন অদৃত রায় (Adrit Roy)। জি বাংলার দীর্ঘদিন ব্যাপী চলা সবচেয়ে বিখ্যাত এবং হিট ধারাবাহিক মিঠাই (Mithai) -তে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এখান থেকেই বিরাট জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা আদৃত।
দর্শকদের ইতমধ্যেই জানানো হয়েছে কাজের সূত্রে, আদৃতকে এরপর দেখা যেতে চলেছে পাগল প্রেমী নামক এক বাংলা সিনেমাতে। এক জনপ্রিয় প্রোডাকশন হাউজ এসভিএফ -এর প্রযোজনায় এই ছবিটি তৈরি হচ্ছে। এটি একেবারে নিখাদ কমার্শিয়াল জঁর একটি ছবি। পাগল প্রেমীতে আদৃতের বিপরীতে তার নায়িকা হিসেবে দেখা যাবে মুনমুনকে। বড় পর্দায় প্রিয় সিডকে দেখার জন্য উৎসুক দর্শক মহল।
যেদিন থেকে মিঠাই শেষ হয়েছে সেদিন থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর সেটা হলো ছোটো পর্দায় কবে ফিরছেন আদৃত রায়? কবে তাকে প্রতি দিন টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন তারা? এইবার তার ফিরে আসা নিয়েই এক বড়সড়ো চমক দিলেন অভিনেতা আদৃত নিজেই। খুব তাড়াতাড়ি দর্শকদের সামনে, তাদের কাছে আসতে চলেন এই তারকা।
যারা অভিনেতার অনেক বড় ভক্ত তারা হয়তো জেনে থানকেন, তার আরো একটি পরিচয় আছে। তিনি একজন অসাধারণ সঙ্গীত শিল্পী। অভিনয়ের পাশাপাশি তার কন্ঠও তার জনপ্রিয়তার অন্যতম কারণ। আরো একবার নিজের সুর দিয়ে ভক্তদের মন জয় করতে তাদের কাছে ধরা দিতে চলেছেন অভিনেতা আদৃত রায়।
আরো পড়ুন: লড়াইয়ে পাশে থাকেনি কেউ, বাবা-মাও হাত ছেড়ে দিয়েছে! নিজের জীবন সংগ্রাম ভাগ করে নিলেন মিমি
দেখতে দেখতে বসন্ত উপস্থিত। আবিরের গন্ধে ভরে উঠেছে বাতাস। আগামী ২৫ মার্চ রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব গ্রাউন্ড -এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত বরণ অনুষ্ঠানে। এখানেই দর্শকদের আদন্দ দিতে এবং গানে গানে সবার মন ভরাতে আসছে আদৃত রায়। তবে তিনি একা নন, তার একটি ব্যান্ড রয়েছে যার নাম পোস্টার বয়েজ (Poster Boyzz), সেই ব্যান্ড সহ এক দারুণ সন্ধ্যা দর্শকদের উপহার দিতে আসছে প্রিয় আদৃত।

