নাকে অক্সিজেনের মোটা নল! শরীরের চাপ র’ক্তের দাগ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অঙ্কিতা!

বাংলা টেলিভিশনের (Bengali television) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলি (Bengali Serial) বর্তমানে দর্শকদের বা বলা ভালো আপামর বাঙালি জনগণের অবসর সময় যাপনের একটি অনেক বড় অঙ্গ হয়ে উঠেছে। এই ধারাবাহিকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তাদেরকেও নিজেদের পরিবারের অংশ বলেই মনে করেন দর্শক মহল। তাই তাদের জীবনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে এক কৌতূহল কাজ করে দর্শকদের।
ঠিক যেমন করে প্রিয় তারকাদের আনন্দে আনন্দ পান দর্শক মহল, তেমনি তাদের দুঃসময় ব্যথিতও হন তারা। তবে এইবার যে চিত্র সামনে এলো তাতে রীতিমত শিউরে উঠেছেন দর্শক মহল। বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী প্রধান নায়িকার অবস্থা দেখে রীতিমত গায়ে কাঁটা দিচ্ছে ভক্তদের।
এই চরিত্রে দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিককে (Ankita Mallick)। সম্প্রতি কিছু ছবি সমাজ মাধ্যমে পাতায় রীতিমতো দর্শকদের একটি আকর্ষণ করেছে যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর নাকে অক্সিজেনের মোটা নল, ঘাড়ে গলায় চাপ র’ক্তের দাগ। ভেঙে পড়েছে শরীর, শুকিয়ে গিয়েছে মুখ। তাকে দেখে মনে হচ্ছে বড় কোন দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আর সেখান থেকেই এই ছবিগুলি তোলা হয়েছে।
হঠাৎ করে নিজেদের প্রিয় অভিনেত্রীকে এমন দুরাবস্থায় দেখে ভীষণ চমকে গিয়েছেন দর্শক মহল। কি হয়েছে অভিনেত্রীর! কি এমন ঘটেছে তার সঙ্গে যার জন্য এমন মর্মান্তিক অবস্থার কবলে পড়তে হয়েছে তাকে? সুস্থ না হওয়া পর্যন্ত কি অভিনেত্রীকে আর টেলিভিশনের পর্দায় দেখা যাবে না? ভক্তদের মাথায় এখন হাজারো প্রশ্নের ভিড়।
আরও পড়ুন: জগদ্ধাত্রী ধারাবাহিকে টাইম লিপ! নায়িকার মেয়ে দুর্গা হয়ে প্রবেশ করছে জনপ্রিয় অভিনেত্রী!
চিন্তা করার কোন বিষয় নেই। অভিনেত্রী একেবারে অক্ষত রয়েছেন। আসলে ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী অভিনেত্রীকে এমন ভাবেই তৈরি করা হয়েছে। সবটাই অভিনয়ের অংশ এবং সাজ পোশাকের খেলা। সমস্ত বিষয়টিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী যে, বাস্তব এবং ধারাবাহিকের মধ্যে তফাৎ করে উঠতে পারছেন না ভক্তরা।

