ধারাবাহিক শেষ হতেই মিঠিঝোরায় আসছেন জনপ্রিয় নায়ক, খবর সামনে আসতেই খুশি দর্শকমহল

জনপ্রিয় টেলি ধারাবাহিক (Tele Serial) ‘মিঠিঝোরা’ (Mithijhora)। জি বাংলার (Zee Bangla) মাল্টিস্টারকাস্ট ধারাবাহিকটি আদ্যোপান্ত তিন বোনের গল্প। রাই, নীলু আর স্রোত। বাবা মারা যাওয়ার পর যেন বঠবৃক্ষের ছায়াহীন হয়ে পড়েছে তিনকন্যে। বর্তমানে তিন মেয়ের জীবনে তিন প্রকার ঝড়। সবাই চেষ্টা করে চলেছে জীবনযুদ্ধে জেতার।

শুরুতে টিআরপিতে ভাল ফল না করলেও, এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব। অফিসে বসের মনপসন্দ হতে না পারার দরুন অপবাদ জুটেছে রাইয়ের কপালে। এদিকে নীলু এখনও মিথ্যে প্রেগন্যান্ট হওয়ার নাটক জারি রেখেছে।

mithijhora

তবে ছোটবোন স্রোতের জীবনে এসেছে বসন্ত। সার্থক স্যারের সঙ্গে পূর্বরাগের প্রথম লক্ষণ দেখা দিয়েছে তার। দুজনের মধ্যে গড়ে উঠছে প্রেমের সম্পর্ক। জমিয়ে চলছে মন দেওয়া নেওয়া। স্যার-ছাত্রীর রোম্যান্স ভুঁয়সী প্রশংসা কুঁড়িয়েছে দর্শকমহলে।

জি বাংলার মিঠিঝোরায় আসছেন জনপ্রিয় অভিনেতা

স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকের পরিচিত মুখ শ্যামাশিষ পাহাড়ি। স্টুডিও পাড়া সূত্রে খবর, লাভ বিয়ে আজকালের পর শেমাসিসকে এবার দেখা যাবে মিঠিঝোরায়। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রয়োজনীয় লুকসেট। অভিনেতা নেগেটিভ ও পজেটিভ দু’ধরনের চরিত্রে অভিনয় করতে সাবলীল।

আরও পড়ুনঃ শ্যামলীর পায়ে হলুদ লাগাতেই তেলে বেগুনে জ্বলে উঠলো অপরাজিতা! অনিকেতের কথায় আনন্দে নেচে উঠল শ্যামলী!

কী ধরনের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতাকে?

shyamasis pahari

পিলু, কার কাছে কই মনের কথা, লাভ বিয়ে আজকাল ও রামপ্রসাদের পর এটি অভিনেতার পঞ্চম ধারাবাহিক। তবে মিঠিঝোরায় অভিনেতার চরিত্রটি কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ধীরে ধীরে আরও জমে উঠবে জি বাংলার মিঠিঝোরা।

Back to top button