ফুলকির হাতেই রুদ্রর মৃ’ত্যুবান! এবারে সবার সামনে আসবে রুদ্রর আসল চেহারা! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি মন্দির থেকে ফিরে এসে দেখে পল্লব বাবু এবং লাবণ্যকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ফুলকি দুজনকেই কথা দেয় প্রমাণ জোগাড় করে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নির্দোষ প্রমাণ করবে সে। এরপরই মিডিয়ার লোক ফুলকিকে ঘিরে ধরে, ফুলকি জবাব না দিয়ে এড়িয়ে যেতে চাইলে রুদ্র সেই সুযোগ নিয়ে পল্লব বাবু এবং লাবণ্যকে দোষী প্রমাণ করতে থাকে। কিন্তু ফুলকি রুদ্রকে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে শীঘ্রই ফুলকি সমস্ত প্রমাণ জোগাড় করে তার জেঠু এবং দিদিভাইকে নির্দোষ প্রমাণ করবে।

Phulki Today Episode 17 February (AC 1)

বাড়ির সবার সাথে পরামর্শ করে ফুলকি ভাবতে থাকে কিভাবে প্রমাণ জোগাড় করা যায়। তারপরে সবার মাথায় আসে বাইরের থেকে কেউ ভিতরে আসেনি সুতরাং নিশ্চয়ই বাড়ির পিছন দরজা দিয়ে কেউ লুকিয়ে এসেছিল রায়চৌধুরীর বাড়িতে। তারপরেই রুদ্রর দলের ওই লোকটিকে খুন করে তাদেরকে ফাঁসানো হয়েছে। সেটা খতিয়ে দেখতে ফুলকি এবং রোহিত সবাই মিলে বাড়ির পেছনে যায় এবং সেখানে গিয়েই ফুলকি একটা জুতোর ছাপ উদ্ধার করে। আর সকলের সন্দেহ সেই জুতোর ছাপ রুদ্রর জুতোর সঙ্গে মিলে যাবে। সেইমত তারা অংশুকে খবর দিয়ে সকলে মিলে রুদ্রর বাড়িতে তারা সার্চ করতে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

ফুলকির আজকের পর্ব

ফুলকির আজকের পর্বে দেখা যাবে রুদ্রর বাড়িতে সকলে মিলে যাওয়ার পর রুদ্র তো প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দিতেই চায় না। কিন্তু রোহিতরা জোর করে চেপে ধরে রুদ্রকে। ফুলকির লোকবলের সাথে রুদ্র একা পেরে ওঠে না।

আরও পড়ুনঃ “ষাঁড়ের মত গলা”- ষাঁড়ের সঙ্গে অভিনেত্রীর তুলনা? ভরা মঞ্চে গান গেয়ে চ’রম কটাক্ষের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত!

এরপর জোর করে ফুলকি রুদ্রর জুতোর ছাপের সঙ্গে তাদের বাড়ির পেয়ারা গাছের তলায় পাওয়া জুতোর ছাপের মিল খুঁজতে থাকে। আর ফুলকি সবাইকেই বলে যে আসল অপরাধী কে সেটা তো সকলেই বুঝতে পারছে। শুধুমাত্র প্রমাণ পাওয়ার অপেক্ষা, সঠিক তথ্য হাতে পেলেই ফুলকি প্রমাণ করে দেবে এই সমস্ত কিছুর পেছনের রুদ্র রয়েছে।

Back to top button