শৌর্য্যর জীবন নষ্ট করলো রাই! প্রথম থেকেই নিজের ইচ্ছেমত তাকে নাচিয়ে নিজের কাজ হাসিল করছে নায়িকা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। রাই, নীলু ও স্রোত তিনবোনের গল্প নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মূল নায়িকা রাই। যদিও বর্তমানে সে ও তার কার্যকলাপ দর্শদকের কটাক্ষের মুখে পড়েছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে এই মুহূর্তে, সম্পর্ক স্বাভাবিক হচ্ছে রাই ও শৌর্য্যর মধ্যে।

ইতিপূর্বে আমরা দেখেছি, রাই ও শৌর্য্য একে অপরকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিল। তবে বিয়ের দিন রাতে মারা যায় রাইয়ের বাবা। রাতারাতি পথে এসে বসে রাইয়ের পরিবার। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে মেজ বোন নীলুর হাতে সমর্পন করে ভালোবাসার মানুষকে।

ঘটনাচক্রে ঘটে গেছে অনেক কিছু। এই মুহূর্তে প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে বলার দরুন শৌর্য্যর বাড়ি থেকে বহিঃস্কৃত হয়েছে নীলু। এদিকে রাই শৌর্য্যর দূর সম্পর্কে ভাই অনির্বাণকে ভালোবেসে নতুন করে সংসার পাততে বসেছে। মিঠিঝোরা ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে রাই শৌর্য্যকে ফোন করে বলে দেখা করার কথা। শৌর্য্য সে কথায় রাজি হয়।

বিকালে শৌর্য্য একটি ক্যাফেতে অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদে রাই এসে উপস্থিত হয়। রাই শৌর্য্যকে বোঝায় যাতে নীলুকে সে আবার যেন নিজের কাছে ফিরিয়ে নেয়। শৌর্য্যর সঙ্গে ক্যাফে থেকে বেরিয়ে অনির্বাণের সঙ্গে তার ভাইয়ের মুখোমুখি দেখা হয়। শৌর্য্য যখন সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, তখন রাই তার দুর্বলতার সুযোগ নিয়ে নীলুকে বারবার ফিরিয়ে নেওয়া কথা বলছে।

আরও পড়ুন: দেশ থেকে বিদেশে গিয়ে নিজের পরিচিতি তৈরি! হাতিয়ার সমাজ মাধ্যম! দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজের সেই গল্পই ভাগ করে নিলেন মহুয়া!

রাইয়ের এহেন ব্যবহারে ক্ষুব্ধ ধারাবাহিকপ্রেমীদের একাংশ। এভাবে কী ভালোবাসা হয়। প্রথমে শৌর্য্যকে নিজে আঘাত করেছে, তারপর এখন বোনকে প্রেমিকের গলায় ঝুলিয়ে দিতে চায় সে। এ দরুন দর্শকদের কটাক্ষের মুখে পড়েছে রাই।

 

Back to top button