‘ছাগলের মতন গলা…রানু মণ্ডল এর থেকে ভালো গায়!’ প্রোমো প্রকাশ পেতেই সমালোচনার ঝড়! কটাক্ষের মুখে মধুমিতা সরকার!
প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) শুরু হওয়ার খবর জানতে পারি আমরা। ইতিমধ্যে জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আবার বেশি কিছু ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে। বেশ কিছু নতুন ধারাবাহিকে যেমন নতুন নায়ক-নায়িকাকে দেখেছি আমরা আবার তেমন অনেক ধারাবাহিকে পুরনো অভিনেতা-অভিনেত্রীরাও ফিরেছেন।
তেমনই খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসছে অভিনেত্রী মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক। শেষবার মধুমিতাকে ছোট পর্দায় কুসুমদোলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপরই বড় পর্দায়, ওয়েব সিরিজে কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। তবে তার ছোট পর্দায় ফেরার কথা শুনে সকলেই খুশি হয়েছিলেন।
অভিনেত্রীর নতুন ধারাবাহিকের নাম ভোলে বাবা পার কারেগা। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। আর প্রোমো সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। প্রোমোতে অভিনেত্রীর লুক নিয়ে চলছে হাসাহাসি। ভিডিওতে দেখানো হয়েছে, নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্ন দেখে। ধারাবাহিকে নায়িকাকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন লুকে। নতুন লুকে নজর কেড়েছেন মধুমিতা। প্রোমোর শুরুতেই তাঁকে ব়্যাপ গাইতে দেখা যায়। তাই নিয়ে শুরু কটাক্ষ।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘কি লিরিক্স রে বাবা! বাবা পেটায় মাকে, পাড়ার লোকে দাঁড়িয়ে দেখে!’, অন্যজন লিখেছেন, ‘যেমন সিরিয়ালের নাম তেমন কাস্টিং, তেমন গানের লিরিক্স। এক কথায় জাস্ট অনবদ্য অসাধারণ তবে অবশ্যই শেষের দিক থেকে।’ আরেকজন লেখেন, ‘সেইতো সব শেষে বিয়ে টিয়ে করে জা-শাশুড়ির কুচুটেগিরি সামলানো আর দু’জনের পরকিয়া লেখা আছে স্ক্রিপ্টে, শুরুতে তাহলে এত ঝ্যাকান্যাকার কি দরকার।’ এদিকে, এক নেটিজেন লেখেন, ‘রানু মণ্ডলের গলা এর থেকে ভাল। আর সিরিয়ালের নামটা মনে হয় উগান্ডা থেকে তুলে এনেছে।’
আরও পড়ুনঃ ‘মাতৃত্বকে অপমান করার জবাব আপনাকে দিতে হবে…’- শুভশ্রীকে “দুই সন্তানের মা” বলে কটাক্ষ! নেটিজেনদের ক্ষোভের মুখে সুপারস্টার দেব!
একসময় এই স্টার জলসার হাত ধরেই জনপ্রিয়তার শুরু হয়েছিল অভিনেত্রীর। কেয়ার করি না, বোঝে না সে বোঝে না, কুসুম দোলার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। আজ দীর্ঘ কয়েক বছর পর আবারও স্টারের হাত ধরেই কামব্যাক করতে চলেছেন। কিন্তু ধারাবাহিক শুরুর আগেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হলো। দেখা যাক শুরুর পর কি হয় ফলাফল।
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

