‘মাতৃত্বকে অপমান করার জবাব আপনাকে দিতে হবে…’- শুভশ্রীকে “দুই সন্তানের মা” বলে কটাক্ষ! নেটিজেনদের ক্ষোভের মুখে সুপারস্টার দেব!

বক্স অফিসে দারুণ সাফল্যের সাথে এগোচ্ছে ধূমকেতু। এক দশক পর দেব-শুভশ্রীকে (Dev-Subhashree) বড় পর্দায় দেখে দর্শক তো ভীষণই খুশি। ছবি মুক্তির আগে দেব শুভশ্রীর মধ্যেকার সব দূরত্ব মিটেও গিয়েছিল। সব ভালোয় ভালোয় হচ্ছিল। কিন্তু হঠাৎ শুরু গন্ডগোল।

দেবের একটা মন্তব্য ‘দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন!’ ব্যস, দেবের এই একটা মন্তব্যই যেন যথেষ্ট ছিল নেটিজেনদের ক্ষেপিয়ে তোলার জন্য। একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ তৈরি হত, শুভশ্রীকে কাস্ট করা হত? প্রশ্নের উত্তরে দেব বলেন, “ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন। আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হত, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকত, তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।”

তারপর শুভশ্রীও দেবের এই মন্তব্যে পাল্টা জবাব দেন, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনওদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না…।”

তারপর থেকে দেব শুভশ্রীর ভক্তরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ কেউ দেবের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কত ধরনের পোস্ট লক্ষ্য করা যাচ্ছে। শুভশ্রী অনুরাগীদের দাবি, ‘শুধুমাত্র প্রচারের জন্যই শুভশ্রীকে ব্যবহার করেছেন টলিউড সুপারস্টার!’ এক একজন আবার নিজের ফেসবুক একাউন্ট থেকে বেশ বড়সড় পোস্টের মাধ্যমে দেবকে তীব্র আক্রমণ করেছেন।

পোস্টে লেখা, ‘এখন বুঝতে পারছি শুভশ্রী কেন বিয়ে করেননি দেবকে। এত অহংকার ভালো না মিঃ দেব মহাশয় এই বছর ডিসেম্বরে ৪৩ পূর্ণ করবে। কিন্ত এখনও সংসার পেতে উঠতে পারলো না। তারপর তো হবে বাচ্চার বাবা। মনে হয় ততক্ষণে ৫০ ছুঁই ছুঁই হবে, কিংবা হয়তো ছুঁয়েই ফেলবে। ওই বয়সে আমার দাদুর মেয়ের ঘরে প্রথম নাতনি জন্ম নিয়ে ফেলেছিল। এরপরেও ওনার বিয়ে হয়নি বলে বা উনি বাবা হয়নি বলে ওনাকে এখনও কচি খোকা লাগছে দেখতে? সত্যি কি উচ্চ লেভেলের চিন্তা ভাবনা। আরে ভাই মা হতে গেলে সংসার টিকিয়ে রাখতে গেলে কলিজার জোর লাগে। যেটা ওর ওই বিশ্বনেকি গুড ফর নাথিং গার্লফ্রেন্ড এর নেই। ওদিকে গ্র্যান্ড প্রমোশনের দিন স্টেজে নিজেই শুভকে লেডি সুপারস্টার বলেছিল। আর যেই মুহূর্তে ছবি হিট হয়ে গেলো ওমনি পালটি। সত্যি বলতে দুজনকে একসাথে দুইদিন দেখে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সেই পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। বারবার মনে হয়েছিল যেমনটা দেখছি তেমনটা যে কেনো হলো না। কিন্তু ক্ষণিকের এই আবেগ যে আসলেই ভুল তা এই তোতলা হিরো প্রমাণ করে দিলো।’

পোস্টে আরও দাবি করেছেন, ‘ধূমকেতুর প্রমোশন দেখে শুভশ্রীর এর সাথে তোমার প্রতি যে সম্মান যে ভালবাসাটা আবার পুরনো দিনের মতন ফিরে এসেছিল সেটা এক নিমেষে শেষ হয়ে গেল তোমার চিন্তা ধারাতে, কি মনে কর তুমি নিজেকে?তোমার ৪২ বছর বয়স হয়ে গেছে তুমি যদি ইনোসেন্ট থাকো তুমি যদি ভানুর ক্যারেক্টার করতে পারো ,তাহলে শুভশ্রী দু বাচ্চার মা হয়ে গেছে বলে রুপার ক্যারেক্টার করতে পারে না তার মধ্যে ইনোসেন্স নেই তুমি এই যুগে দাঁড়িয়ে ২০২৫ এরকম কথা কিভাবে বলতে পারো একজন সুপারস্টার হয়ে,তাহলে কি মুভি হিট করানোর জন্য এগুলো কি তোমার অভিনয় ছিল তুমি খুব ভালো সুপারস্টার,ধুমকেতু হিট হয়েছে শুধু তোমার কৃতিত্ব নয় দেব-শুভশ্রী জোড়িটা ৯ বছর পর মানুষ দেখতে পেয়েছে বলে মানুষ এত আগ্রহ নিয়ে দেখতে গেছে।’

আরও পড়ুনঃ ‘আমি আজ পর্যন্ত নোংরামো করার কথা ভাবতেও পারিনি, আর স্বস্তিকা দি…’- ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে স্লিভলেস ব্লাউজ! নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য!

‘শ্রাবন্তির সাথে মুভি করেছো একটা বাচ্চার মা ছিল, তখন তো একবারও মনে হয়নি মনে ইনোসেন্ট হারিয়ে গেছে যথেষ্ট মিষ্টি লাগতো, শুভশ্রীর রুক্মিণী এক বছরের খুব জোর ছোট বড় হবে বা Same Age তাহলে শুভশ্রী গাঙ্গুলী এর বাচ্চা হয়ে গেছে বলে তার মধ্যে ইনোসেন্ট নেই আর রুক্মিণীর বাচ্চা হয়নি বলে সেই ইনোসেন্ট,কোন যুগে দাঁড়িয়ে আছ,শুভশ্রীর যে জায়গায় দাঁড়িয়ে আছে না নিজের দক্ষতায় আজ ১০ বছরের বেশি তোমার সাথে অভিনয় করেনি তাতে ও যে জায়গাটা পেয়েছে না নিজের দক্ষতাই,তুমি কি চরিত্র দেবে তাতে সেই অভিনয় করবে বলে মুখিয়ে নেই,এতদিন আমি আক্ষেপ করতাম কেন শুভশ্রী দেবের মিল হলো না কেন শুভশ্রী দেবের হলো না আজ মনে হচ্ছে যা হয় ভালই হয় ভগবান ভালোর জন্যই করে।পারলে সময় করে একটু পরিণীতা দেখে নিও তাহলে বুঝবে শুভশ্রী কতটা ইনোসেন্ট বাচ্চা।তোমার প্রতি যে সম্মানটা এসেছিল সেটা চলে গেল,ধুমকেতু মানুষের কাছে এতটা আগ্রহ সেটা একটাই কারণ দেব-শুভশ্রী কে এত বছর পরে একসাথে দেখার জন্য,তোমার মাথায় ঢুকবে না তোমার মত অহংকারী মানুষের মাথায়। দেব মাতৃত্ব কে অপমান করার জবাব আপনাকে দিতে হবে।’

Back to top button