‘এত তাড়াতাড়ি ট্রমা কেটে গেল?’ রাহুলের মৃ’ত্যুর রেশ কাটতে না কাটতেই শুটিংয়ে শ্বেতা! ট্রমা না কি লোক দেখানো নাটক? শ্বেতা মিশ্রকে ঘিরে তুঙ্গে বিতর্ক!

সম্প্রতি টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই শোকাচ্ছন্ন। কিন্তু এই শোকের আবহের মধ্যেই নেটিজেনদের নিশানায় চলে এসেছেন রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra)। রাহুল এবং শ্বেতা ‘ভোলেবাবা পার কারগা’ ধারাবাহিকে একসাথে কাজ করছিলেন। অভিনেতার মৃত্যুর পর শ্বেতার আচরণ এবং বর্তমান কার্যকলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।
রাহুলের মৃত্যুর খবর সামনে আসার পর জানা গিয়েছিল যে, শ্বেতা মিশ্র মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন এবং ট্রমার মধ্যে রয়েছেন। সহকর্মীর এমন বিয়োগে তাঁর এই অসুস্থতার খবর শুনে অনেকেই প্রথম দিকে সহানুভূতি জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি শুটিং ফ্লোরে বা জনসমক্ষে আসতেই নেটিজেনদের একাংশ ফুঁসে উঠেছেন। তাঁদের দাবি, এত অল্প সময়ে কীভাবে তিনি ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন? এই প্রশ্ন তুলেই শ্বেতাকে কড়া ভাষায় আক্রমণ করছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় শ্বেতাকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মারাত্মকভাবে। অনেকেই মন্তব্য করছেন যে, শ্বেতার এই ‘ট্রমা’ আসলে ছিল একটি সাজানো নাটক। নেটিজেনদের একাংশের মতে, এতদিন তিনি লোকচক্ষুর আড়ালে থেকে শুধুমাত্র সহানুভূতির খোঁজ করেছেন। এখন তিনি কাজে ফিরতেই নেটিজেনরা বলছেন, “উনাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে উনি ট্রমার মধ্যে ছিলেন। এতদিন শুধু মিডিয়া থেকে লুকিয়ে থাকার জন্য অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন।”
বিতর্কের জল আরও গড়িয়েছে রাহুলের ব্যক্তিগত ও কর্মজীবনের টানাপোড়েনের প্রসঙ্গ নিয়ে। অনেক নেটিজেন সরাসরি অভিযোগ করছেন যে, রাহুল অরুণোদয়ের জীবনের এই চরম পরিণতির পেছনে কোথাও না কোথাও শ্বেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বা সম্পর্কের প্রভাব রয়েছে। শুটিং চলাকালীন ঘটে যাওয়া নানা ঘটনার দিকে আঙুল তুলে অনেকে বলছেন, যাঁর জন্য একজনের জীবন শেষ হয়ে গেল, তিনি কীভাবে এত তাড়াতাড়ি সব ভুলে ‘মাঠে নেমে’ পড়লেন! এমনকি সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ‘নিজেরা তো ধোয়া তুলসী পাতা নন!’ বকেয়া টাকা ও টেকনিশিয়ান ইস্যুতে সহকর্মীদের তুলোধোনা করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়! টলিউড ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী!
টলিউডের এই অভ্যন্তরীণ বিবাদ এবং রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া রহস্য এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যেমন শ্বেতা মিশ্রের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অন্যদিকে ক্ষমতার দাপটে আসল সত্য আড়ালে চলে যাচ্ছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন দর্শকরা। প্রিয় অভিনেতাকে হারানোর যন্ত্রণা থেকে তৈরি হওয়া এই গণক্ষোভ শ্বেতা মিশ্রের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে এক বড়সড় চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।

