যখন তখন বাচ্চা হয়ে যাচ্ছে! বড়‌ই বেসামাল জলসার চিকিৎসকরা! বাচ্চা নিয়ে বেকায়দায় সূর্য-দুর্জয়

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুনিয়ায় কিছুদিন আগে পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ধারাবাহিকের নাম ছিল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই ধারাবাহিকটি টানা বেঙ্গল টপার (Bengal Topper) হয়েই চলেছিল। অন্য কোনও ধারাবাহিককে নিজের আশেপাশে পর্যন্ত আসতে দিচ্ছিল না এই ধারাবাহিকটি। এতটাই জনপ্রিয়তা ছিল ধারাবাহিকের।

কিন্তু একঘেয়েমি আর কতদিন বরদাস্ত হয় দর্শকদের? যার ফল হাতেনাতে পেয়েছে অনুরাগের ছোঁয়া। বারবার নায়ক নায়িকার মধ্যে বিচ্ছেদ এবং মিশকার জয় দেখিয়ে দর্শকদের চক্ষুশূলে পরিণত হয়েছে এই ধারাবাহিকটি। আর যার ফল স্বরূপ প্রথম স্থান তো দূরে থাক প্রথম পাঁচেই আর নেই অনুরাগের ছোঁয়া। দর্শকরা যাকে বলে ঘাড় ধাক্কা দিয়ে এই ধারাবাহিককে দূর করে দিয়েছেন।

Surya Mishka Deepa

এই ধারাবাহিকের নায়ক হচ্ছে সূর্য। পেশায় চিকিৎসক। তবে ডাক্তারির থেকে বেশি পারিবারিক বিষয় নিয়ে মেতে থাকে সে। কখনও সন্দেহের বশে নিজের সন্তানদের অন্যের সন্তান ভেবে দূরে সরিয়ে রাখে। ডাক্তার হয়েও ডিএনএ টেস্ট করানোর বুদ্ধি সবথেকে শেষে তার মাথায় আসে। কখনও প্রিয় বন্ধু স্পার্ম চুরি করে সন্তানের জন্ম দিয়ে দেয়। আর তাই অন্যের চিকিৎসা করার সুযোগ সেই ভাবে সূর্য সেনগুপ্তর হাতে আসে না। তিনি নিজেকে এবং বাড়ি নিয়েই ব্যস্ত। ‌

বলাই বাহুল্য বাংলা টেলিভিশনের দুনিয়ায় চিকিৎসকের অভাব নেই।‌ কিছুদিন আগে বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিক এক্কাদোক্কাতে পোখরাজ, রাধিকা, অনির্বাণ সবাই কিন্তু চিকিৎসক ছিলেন। এছাড়াও স্টার জলসার পর্দায় এখানে আকাশ নীল ধারাবাহিকের উজান এবং হিয়াও চিকিৎসকই ছিলেন। এবং চিকিৎসকের চরিত্রে তারা রীতিমতো পর্দা কাঁপিয়েছেন।

এবার বাংলা টেলিভিশনের নতুন চিকিৎসক দুর্জয় সেনগুপ্ত। ইতিমধ্যেই নজর কেড়েছেন এই নায়ক। তোমাদের রানী ধারাবাহিকের এই নায়ক কিন্তু বেশ রাফ অ্যান্ড টাফ। এই ধারাবাহিকে দুর্জয়-রানীর দুষ্টুমিষ্টি প্রেমের রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। এই নায়ক আবার নিজের বউকে দেখলে মাঝেমধ্যেই রোমান্টিক হয়ে পড়েন। যদি বিয়ের আগে থেকেই তিনি প্রেমিকার সঙ্গে ঘ’নি’ষ্ঠ হতে শুরু করেছেন। বিয়ের পর তো কথাই নেই। আর ব্যাস কোল জুড়ে বাচ্চা।

আর সেই বাচ্চাকে নিয়ে এবার গোল বেঁধেছে। ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বলে দুর্জয় এক্ষুনি বাচ্চা নিতে চায় না। অন্যদিকে বাচ্চা নষ্ট করতে রাজি নয় রানী। তাই মহা সমস্যায় পড়েছে দুর্জয়। অন্যদিকে জলসার অন্য চিকিৎসক সূর্যর জীবনেও কম সমস্যা নয়। আগে থেকেই রয়েছে দুটো মেয়ে সোনা-রূপা। আর এবার তার স্পার্ম থেকে প্রিয় বান্ধবীর গর্ভে জন্ম নিয়েছে এক ছেলে।

আরও পড়ুনঃ কাঁকনের অনেক কাছে পৌঁছে গেল জগদ্ধাত্রী, পাচার করার আগেই কাঁকনকে খুঁজে পাবে সে!

rani durjoy

আর ছেলে জন্মাতেই সূর্য ভুলে মেরে দিয়েছে দুই মেয়ের জন্মদিন। অন্যদিকে বাড়িতে বংশধর আশায় খুশি হয়ে গেছে সূর্যর মা লাবণ্য সেনগুপ্ত। আবার দীপার সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে সূর্যর। আর এইসব বাচ্চাদের নিয়ে এখন জেরবার দশা সূর্য-দুর্জয়ের।‌ আর এইসব দেখে কটাক্ষ করে দর্শকরা বলছেন, ‘এক ডাক্তার বাবু বউকে সুন্দর করে বাচ্চা দেওয়ার পর সেটা গ্রহণ করতে রাজী নয়,, আগে থেকে ব্যাবস্থা নেওয়ার হুশ ছিলো না তিনি নাকি ডাক্তার আরেক ডাক্তার বাবু অজান্তেই বউয়ের ২ মেয়ে এবং বান্ধবীর ১ ছেলের বাপ এই হলো জুলুর ডাক্তার বাবুদের অবস্থা।’

Back to top button