নাচ, আবৃত্তির পর এবার গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিলো ক্ষুদে কাঁকন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি। টিআরপি (TRP) তালিকাতেও পারফরমেন্স ছিল নজরকাড়া। চলতি সময়ে জগদ্ধাত্রীর সেই গৌরব খানিকটা ক্ষুণ্ন হলেও এখনও পর্দায় দারুণ জমজমাট ধারাবাহিকটি। আর এই ধারাবাহিকেই বড়দের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে ছোট্ট কাঁকন।

জগদ্ধাত্রীর কাঁকনের আসল পরিচয় কি জানেন?

কৌশিকী মুখার্জীর মূক, বধির এই মেয়েটি তার বিচক্ষণতা আর উপস্থিত বুদ্ধি দ্বারা মন জয় করেছে দর্শকদের। ধারাবাহিকটিতে কাঁকনের চরিত্রে অভিনয় করছেন খুদে শিল্পী দেবাঙ্গনা ফৌজদার ওরফে গুনগুন। খাস কলকাতায় বেড়ে ওঠা এই খুদে অভিনেত্রী বর্তমানে সল্ট লেক শিক্ষা নিকেতনের ছাত্রী। বাড়িতে রয়েছে সরকারি চাকরিজীবী বাবা, মা এবং দুই দাদা। যদিও অভিনেত্রীর দুই দাদারাই এখনও স্কুল কলেজের ছাত্র আর অভিনেত্রীর মা গৃহবধু।

অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী দেবাঙ্গনা। সঙ্গে অসাধারণ কবিতা আবৃত্তিও পারেন এই খুদে অভিনেত্রী। ছোট্ট দেবাঙ্গনার আদো আদো গলায় আবৃত্তি শুনে বারবার মুগ্ধ হয়েছেন হয়েছেন নেটিজেনদের। যদিও নাচ আর আবৃত্তির পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভীষণভাবে সক্রিয় দেবাঙ্গনা। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম এমনকি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে অভিনেত্রীর।

Bengali serial

দর্শকদের মুগ্ধ করেছেন দেবাঙ্গনা!

জগদ্ধাত্রীর এই খুদে শিল্পীর সামাজিক মাধ্যমেও রয়েছে অনেক ফলোয়ার। নিজের ইউটিউব, ফেসবুক পেজে নিজের নাচ, আবৃত্তির ভিডিও হামেশাই পোস্ট করতে দেখা যায় দেবাঙ্গনা ওরফে গুনগুনকে। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ভিডিও আসতেই সঙ্গে সঙ্গে হয়েছেন ভাইরাল। বেশ কিছুদিন আগে অপূর্ব রায়ের লেখা বাংলা টাংলা আবৃত্তি করেছিলেন দেবাঙ্গনা। নেটিজেনরা ভীষণ পছন্দ করেছিলেন সেই ভিডিওটি।

আরও পড়ুন: ফাটল ধরল জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর ভালোবাসায়! আলাদা হয়ে গেল নায়ক নায়িকা!

গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছে কাঁকন

তবে আপনারা কি জানেন শুধু আবৃত্তি বা নাচ নয়, অসাধারণ গান গাইতে পারেন দেবাঙ্গনা। সম্প্রতি অভিনেত্রীর নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন নিজের গানের ভিডিও। ভিডিওটিতে রবীন্দ্রনাথের ভেঙে মোর ঘরের চাবি গানটি গাইতে দেখা গেছে দেবাঙ্গনাকে। ছাদে দাঁড়িয়ে প্রকৃতির মাঝেই নিজের মিষ্টি কণ্ঠের জাদুতে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর ভিডিওটি সামাজিক মাধ্যমে আসতেই লাইক, কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। সকলের তার প্রশংসায় পঞ্চমুখ। আপনাদের কেমন লাগল দেবাঙ্গনার গান?

Back to top button