নিজের বোনের সঙ্গে ভালোবাসার মানুষটার বিয়ে দিয়ে তিনটি জীবনের খিচুড়ি বানিয়ে ছাড়ল! মিঠিঝোরা দেখে কটাক্ষ নেটিজেনদের

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় সমস্ত চ্যানেলেই শুরু হয়েছে নতুন নতুন ধারাবাহিক। এই যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মিঠিঝোড়া’ (Mithijhora)। তিন বোনের গল্প নিয়েই এই ধারাবাহিক। এই তিন বোনের চরিত্রে রয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী।
এই ধারাবাহিকের গল্প অনুযায়ী বড় বোন রাইয়ের বিয়ের তারিখ পাকা করে আসে বাবা। কিন্তু বিয়ের দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তাদের বাবা। আর তাই সংসারের হাল ধরতে তাই বিয়ে ভেঙে দেয় রাই। আর নিজের বোনের সঙ্গে হবু বরের বিয়ে দিয়ে দেয়। আর এক দিদির আত্মত্যাগের সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মিঠিঝোড়া’।
একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। প্রত্যেক পরিবারেই বাবারা ভরসাস্থল। বাবারা এমনই হয়। সংসারের সুখের জন্য তারা সমর্পিত প্রাণ। নিজের অসুস্থতার কথা কাউকে বলে না এই ভেবে যে ডাক্তার এর কাছে গেলে অনেক টাকা খরচ হবে বরং এই টাকায় সন্তানদের চাহিদা মেটানো যাবে। মিঠিঝোরায় সেই রকমই এক বাবাকে দেখা গিয়েছিল।
তবে অনেকেই বলছেন সন্ধ্যাতারার কপি করতে গিয়ে এই ধারাবাহিক খিচুড়ি বানিয়ে ফেলেছে। কারণ সন্ধ্যাতারাতেও প্রথমে বোন দিদির জন্য ভালোবাসা ত্যাগ করেছিল। আর এখন দিদি বোনের জন্য ভালোবাসা ত্যাগ করছে। অর্থাৎ দুই বোনের স্বার্থত্যাগের গল্প ফুটে উঠেছিল এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।
আরও পড়ুনঃ সন্তানের জন্য মায়ের লড়াই দেখে অবাক গোটা দেশ! খালি হাতে লড়াই করে বাঘের মুখ থেকে সন্তানকে ফিরিয়ে আনলেন অর্চনা
দর্শকদের মতে এখানে স্বার্থ ত্যাগের সেই রকম প্রয়োজন ছিল না। এক প্রকার যেন বলপূর্বক সেই স্বার্থ ত্যাগ করা হচ্ছে। এক নেটিজেনের কথায়, ‘নিজের ভালবাসার মানুষটিকে বিয়ে করে তাকে পাশে নিয়েও মা ও পরিবার এর দ্বায়িত্ব পালন করা যায়। একটা বিয়ে মানে উভয়ের পরিবার এর দায়িত্ব উভয়কেই নিতে হবে। নিজের ভালবাসার মানুষটিকে বোন এর সাথে বিয়ে দিয়ে একসাথে ৩টে জীবনের খিচুড়ি পাকানোর কোনও মানে নেই।’

