সন্তানের জন্য মায়ের লড়াই দেখে অবাক গোটা দেশ! খালি হাতে লড়াই করে বাঘের মুখ থেকে সন্তানকে ফিরিয়ে আনলেন অর্চনা

মা চাইলে কি না পারে। মা এর শক্তি ঠিক কতটা তার প্রমাণ আলাদা করে এই বিশ্ববাসীকে (World) বোঝানোর অপেক্ষা রাখে না। আরো একবার এক মায়ের শক্তির প্রমাণ মিলল হাতেনাতে। বাঘের (Tiger) সাথে লড়াই করে সন্তানকে বাঁচালেন মা। এর বর্ণনা শুনলে শিউরে উঠবেন আপনিও।

এই মায়ের নাম অর্চনা চৌধুরী, তিনি রোহানিয়া গ্রামের বাসিন্দা। একদিন সকালে ছেলেকে সাথে করে প্রাতকৃত্য সারতে গিয়েছিলেন একটি জমিতে। তখনই সেই বাচ্চাটির উপর হামলা চালায় বাঘ। তাকে মুখে করে নিয়ে পালানোর চেষ্টা করে সেই হিংস্র জিব। তখন পিছু ধাওয়া করে সন্তানকে বাঘের মুখ থেকে কেড়ে আনেন মা অর্চনা।

প্রথমে বাঘের একটি থাবা সোজা গিয়ে পড়ে তার হাতে। তার পর আরও একটি জোরালো থাবা। এই বার আর হাত নয় সেই থাবা সোজা পেটে পড়ে গভীর ক্ষতের সৃষ্টি করল। রক্তে ভরে উঠলো চারিদিক। কিন্তু সে দিক তখন ভ্রূক্ষেপ ছিল না অর্চনার। তাঁর লক্ষ্য তখন সন্তানকে বাঘের মুখ ছিনিয়ে নেওয়া। তিনি জোরে একটা ঘুসি মারেন বাঘের মুখে। তার পর একের পর এক লাথি।

শিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে দেখে বাঘও অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। একটা থাবা পড়ে অর্চনার বুকে আর একটা পেটে। তবু খালি হাতে লড়াই চালিয়ে যান অর্চনা। আর বাঁচানোর জন্য অসম্ভব জোরে চিৎকার করছিলেন তিনি। প্রায় কয়েক মিনিট এ ভাবেই বাঘের সঙ্গে লড়াই চলে অর্চনার। নিজে বাঘের থাবায় গুরুতর আহত হলেও সন্তানকে বাঘের মুখে থেকে শেষমেশ কেড়ে নিতে সক্ষম হয়েছিলেন। ঘটনাটি মধ্যপ্রদেশের উমারিয়া জেলার।

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে বর্তমানে সেই মা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মর্তমানে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শিশুটির মাথায় বাঘের দাঁতে গভীর ক্ষত হয়েছে। তবে সঙ্কটজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Courtesy – Ultimad Motivation

Back to top button