ক্ষত’বিক্ষত র’ক্তাক্ত হতেই মিরাক্কেল করল পর্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে প্রথমেই উঠে আসে ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) নাম। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পর্নার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পর্ণাকে রক্ষা করতে গিয়ে সৃজন ইশার ষড়যন্ত্রের শিকার হয়। পুলিশের হাত থেকে বন্দুক নিয়ে পর্ণার দিকে গুলি চালায় ইশা, পর্ণাকে বাঁচাতে গিয়ে সৃজন গুলি খায়। সৃজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানিয়ে দেয় সৃজনের অবস্থা ভীষণই সিরিয়াস। তাকে বাঁচানো সম্ভব কিনা জানা নেই। তাই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া কোন উপায় নেই তাদের কাছে। একমাত্র একজন ডাক্তার পারে সৃজনকে বাঁচানোর চেষ্টা করতে। সে বর্তমানে দেশে নেই, তাকে আনার জন্য পর্ণা আপ্রাণ চেষ্টা করে। তারপর তাকে নিয়ে এসে সৃজনের অপারেশন করানো হয়। কিন্তু তারপরও সৃজনের প্রাণ সংশয় থেকে যায়।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Neem Phuler Modhu Today episode 16 November, নিম ফুলের মধু আজকের পর্ব ১৬ নভেম্বর, নিম ফুলের মধু আজকের পর্ব

নিম ফুলের মধু আজকের পর্ব ১৯ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 19 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণা এবং কৃষ্ণা দুজনে মিলে মহাদেবের কাছে সৃজনের প্রাণভিক্ষে চাইছে। কৃষ্ণা নিজে পর্ণাকে তার সঙ্গে একসাথে ঘণ্টা বাজানোর কথা বলছে। দুজনে মিলে একসাথে প্রার্থনা করে সৃজনের মঙ্গল কামনা করছে তারা। অন্যদিকে সৃজন তো মৃ’ত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। পুঁটি, পিকলু, সৃজনের বাবা সবাই উপস্থিত রয়েছে সৃজন এর কাছে। পুঁটি তার বাবাকে আর এই অবস্থায় দেখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। অন্যদিকে পর্ণা এবং কৃষ্ণা মিলে সমানে মহাদেবের কাছে প্রার্থনা করছে এবং ঘন্টা বাজিয়ে চলেছে।

মা বউয়ের প্রার্থনায় সুস্থ হয়ে উঠল সৃজন

যতক্ষণ না সৃজনের ভালো কোন খবর পাচ্ছে ততক্ষণ পর্ণা এবং কৃষ্ণা মিলে ঘন্টা বাজিয়ে চলেছে। তাদের কষ্ট হলেও তারা থামছে না। এমনকি একটা সময় দুজনের হাত থেকেই রক্ত বেরিয়ে গড়িয়ে পড়েছে, যা সত্যিই চোখে দেখা যাচ্ছে না। এদিকে সৃজন কোন চিকিৎসাতে সাড়া দিচ্ছে না। তার কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এসে জানায় মিরাক্কেল হয়ে গিয়েছে। সৃজন এখন বিপদমুক্ত, সত্যিই এটা কেউ ভাবতে পারেনি যে সৃজন আবার এভাবে ফিরে আসবে। ডাক্তারকে বারবার ধন্যবাদ জানাতে থাকে সৃজনের বাবা। কিন্তু ডাক্তার জানায় তারা তো নিজেদের মতো করে আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু একসময় মনে হয়েছে সৃজনকে বাঁচাতে পারবে না। তবে সবটাই ভগবানের আশীর্বাদ। ভগবান কৃষ্ণা এবং পর্ণার প্রার্থনাতে সারা দিয়েছে।

আরও পড়ুন: মুনমুন সেনের জীবনে বিরাট দুঃসংবাদ! নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেললেন অভিনেত্রী!

অন্যদিকে ইশা জেলের মধ্যে বসে ভাবতে থাকে সে কি জীবন চেয়েছিল আর কি জীবন সে পেল। এইভাবে কান্নাকাটি করতে থাকে। ইশার কান্নাকাটি দেখে জেলের একজন কয়েদি ইশাকে সান্ত্বনা দিতে থাকে এবং জানায় জেলের মাথা হল ববি নামের এক কয়েদি। সেই কয়েদিকে হাত করে রাখতে পারলেই ইশার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ববি জেলের কয়েদি হলেও তার হাতে এই জেলের সমস্ত ক্ষমতা রয়েছে, তার কথা শুনেই এই জেলের সমস্ত কয়েদিরা ওঠাবসা করে। তাই ইশা যায় ববির কাছে সাহায্য চাইতে। অন্যদিকে সৃজনের জ্ঞান ফিরে আসলে কৃষ্ণা পর্ণা সবাই মিলে সৃজনের সঙ্গে দেখা করতে যায়। সৃজনকে সুস্থ হয়ে উঠতে দেখে সকলেই মনে শান্তি পায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button