শিমুলের ওপর হাওয়া অত্যাচারের কথা নাগরিক কমিটিতে জানাবে সুচরিতারা! এবার কে বাঁচাবে পরাগ ও তার মাকে?
শিমুলের পাশে সুচরিতা বিপাশারা, তার ওপর অত্যাচারের কথা নাগরিক কমিটিতে জানিয়ে দেবে তারা

বর্তমানে জি-বাংলায় (Zee Bangla) জমে উঠেছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। যতদিন যাচ্ছে ধারাবাহিকের বাস্তববাদী চিত্র আরো স্পষ্টভাবে ফুটে উঠছে। ধারাবাহিকের প্রধান চরিত্র শিমুল। এই চরিত্রের মধ্যে দিয়ে বাংলার হাজারো মেয়ে নিজেদেরকে দেখতে পাচ্ছে। টিআরপিতেও ধীরে ধীরে বেশ ভালো ফল করতে শুরু করেছে এই ধারাবাহিক।
শিমুলের কপালটা বরাবরই খুব খারাপ। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে এতোটুকুনিও ভালো থাকতে পারেনি সে। যখনই কোন জিনিসের মধ্যে নিজের ভালো থাকা খুঁজতে গিয়েছে তখনই সেই জিনিসটাকে তছনছ করে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন। সামান্য নাচ-গান করা নিয়ে তারা শিমুলের ওপর এমন ভাবে চড়াও হয়েছে যেন শিমুল অনেক বড় ভুল করে ফেলেছে। সে ভুল করেনি তাই ক্ষমাও চায়নি।
শিমুলকে বাইরে বের করে দিল পরাগ
শাশুড়ির পা ধরে ক্ষমা না চাওয়াই শিমুলকে ঘাড় ধরে বাড়ি থেকে রাস্তায় বের করে দিল পরাগ। যার কর্তব্য স্ত্রীর পাশে থাকা সেই যখন তার স্ত্রীর প্রতি এমন ঘৃণ্য আচরণ করে তখন শিমুলের আর কিছু বলার থাকে না। কিন্তু তাই বলে অন্যায়ের কাছে মাথা নত করে ক্ষমা চায়নি সে। এর জন্য সে সারারাত বাইরে বসে থাকতো রাজি। তবে শিমুল একা নয়, এই দুঃখের দিনে সব অবস্থাতেই শিমুলের পাশে রয়েছে তার ননদ পুতুল দি।

শিমুলের এই অবস্থা দেখে কাকিমা এবং তুতুল তাদের জন্য খাবার নিয়ে আসে। শিমুলকে তার কাকীমা বলে সে এইভাবে বাড়ির বাইরে বসে না থেকে যেন তাদের বাড়ি চলে যায়। সকাল হলে তুতুলের বাবা কথা বলবে পরাগের সাথে। কিন্তু শিমুল যায়নি। সে বলে যে বাড়িতে তার থাকার কথা সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সকাল হলে পাড়ার লোকজন এটা দেখুক তারপর যদি তাদের লজ্জা হয়।
শিমুলের পাশে এসে দাঁড়ালো প্রতিবেশী বন্ধুরা
অন্যদিকে এমন কাণ্ড দেখে ভীষণ রেগে যায় বিপাশা সুচরিতা সহ বাকি প্রতিবেশী বন্ধুরা। তারা ঠিক করে এমন অন্যায় হতে দেওয়া চলবে না। এরপর শিমুলের পাশে এসে দাঁড়ায় প্রত্যেকে। শিমুলের শ্বশুরবাড়ির লোকজন এই নিয়ে কথা বলতে এলে সুচরিতা বলে তারা নাগরিক কমিটির কাছে গিয়ে তাদের নামে কমপ্লেন করবে। এই শুনে ভীষণ ভয় পেয়ে যায় পরাগের মা। সে বলে “দোষ করেছিল তাই একটু বকেছি” যা শুনে আরো রেগে যায় সুচরিতারা। এইবার উচিত শিক্ষা হবে পরাগ ও তার পরিবারের।
View this post on Instagram

