সুইটিকে জব্দ করল আশ্রমের মহারাজ! বিপদমুক্ত হতে ইশার সাথে মিলে নতুন প্ল্যান করলো অয়ন মৌমিতা

Neem Phuler Modhu Today Episode: বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে রাজ করছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের খুব কাছের। এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে এবং নায়ক হিসেবে আছেন রুবেল দাস। এই জুটি বিশেষ ভাবে মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। চলতি সপ্তাহে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক নাম।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা বেশ কিছুদিন আগের সুইটিকে রেখে আসে একটা হোমে। কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল এই মেয়েটা সবার ক্ষতি করতে চায়। আর কৃষ্ণা ভেবেছিল পর্ণাকে জব্দ করতে গেলে আর নাতির মুখ দেখতে গেলে যেভাবেই হোক সুইটিকে রাখতেই হবে। কিন্তু পর্ণা সেটা হতে দেয়নি। শুধু তাই নয়, কৃষ্ণা যাতে সুইটির সাথে যোগাযোগ না রাখতে পারে সেই দিকটাও পাকা করে। কিন্তু এত সহজে বোধ হয় সুইটির হাত থেকে মুক্তি নেই ধারাবাহিকের নায়িকার।
আশ্রমের মহারাজকে দেখে চমকে গেল সুইটি (Neem Phuler Modhu Today Episode 6 May)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সুইটি যখন একবার চলেই এসেছে দত্তবাড়িতে তখন তার এই বিপদের দিনে ধারাবাহিকের নায়িকা তাকে আর বাড়ি থেকে বের করে দিতে চায় না। সে বলে অন্য কোন হোম এর ব্যবস্থা করে তবেই সুইটিকে এখান থেকে বিদায় করা হবে। কৃষ্ণা ভাবে এই সুযোগে আরও কিছুদিন সময় পাওয়া যাবে। আর তার মধ্যে যা করার করে ফেলতে হবে। কিন্তু এই সিদ্ধান্তে কিছুতেই সম্মতি দিতে চায় না সৃজন কারণ সে আর এক মুহূর্ত সুইটিকে নিজের চোখের সামনে সহ্য করতে পারছে না।
জেঠু রাত্রিবেলা সুইটিকে নিয়ে অনেক ভুলভাল স্বপ্ন দেখে। সে দেখে সুইটি তাকে মেরে ফেলছে। তাই সকাল হতে না হতেই আশ্রমের মহারাজকে ডেকে পাঠায় সে। মহারাজ এসে সুইটিকে দেখে বলে, সে নাকি কালো ছায়া নিয়ে এই বাড়িতে প্রবেশ করেছে। এরপর সুইটিকে আশ্রমে পাঠিয়ে দেওয়ার কথাবার্তা পাকা করা হয়। আশ্রমে গিয়ে সুইটি ঠাকুরের সেবা করবে দুবেলা কাজ করবে, খাবে দাবে পড়াশোনা করবে আর এভাবেই নিজের জীবনটাকে কাটাবে। এসব শুনে সুইটি খুব ভয় পেয়ে যায়। সে বলে, ওই আশ্রম এসে যাবে না। কিন্তু তার কথায় কেউ তেমন কর্ণপাত করে না।
আরও পড়ুন: স্রোতকে দেখে মাথা ঘুরে গেল সার্থকের! রইল মিঠিঝোড়া ধারাবাহিকের আজকের পর্ব
ইশার সাথে নতুন করে প্ল্যান করল অয়ন মৌমিতা
এদিকে অয়ন আর মৌমিতা বুঝে যায় এইভাবে চলতে থাকলে এই সুযোগটাও তাদের হাত থেকে বেরিয়ে যাবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে অয়ন মৌমিতা আর সুইটি তিনজন মিলে চলে যায় ইশার বাড়িতে। তারা ঠিক করে ইশার সাথে বসে একটা পরিকল্পনা করবে তারা। আর সেই অনুযায়ী কাজ এগোবে। কারণ সুইটিকে বাড়িতে রাখতেই হবে, নইলে পর্ণাকে তাড়ানো যাবে না। ইশা সবাইকে দেখে বুঝতে পারে আবার কোন না কোন একটা গন্ডগোল হয়েছে। সে বলে, এইবার এমন একটা চাল চালতে হবে যাতে সুইটিকে ওই বাড়িতে রাখতে বাধ্য হয় দত্ত বাড়ির প্রত্যেকে।

