পর্ণার পৌষ মাস মৌমিতার স’র্বনাশ! স্মৃতি ফিরতেই সব কু’কীর্তি ফাঁ’স!

জি বাংলার পর্দায় পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং রুবেল দাস (Rubel Das) অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ গত দু’বছর ধরে রমরমিয়ে চলছে। ধারাবাহিকের গল্প দর্শকদের ব্যাপক পছন্দ। এ ছাড়া একান্নবর্তী পরিবারের বিভিন্ন দিক যেভাবে তুলে ধরা হয়েছে ধারাবাহিকের মাধ্যমে সেটা দর্শকের বেশ পছন্দের।

ধারাবাহিক গতকালের পর্বে দেখানো হয়েছে পুঁটি, সৃজন এবং দত্ত বাড়ির সকলের প্রার্থনায় পর্ণা আবার নতুন জীবন ফিরে পেয়েছে। পর্ণা কো’মায় চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আবার সুস্থ হয়ে উঠেছে। ফিরে এসেছে তার পুরনো জীবনের সমস্ত স্মৃতি। সকলকে আবার আগের মতো করে চিনতে পারছে সে। পরিবারের সকলকে এতদিন পর কাছে পেয়ে পর্ণা তো খুবই খুশি। কিন্তু পর্ণার স্মৃতি ফিরে আশায় বেশ অ’সুবিধায় পড়েছে মৌমিতা অয়ন। তাই তারা সুযোগ বুঝে হাসপাতাল থেকে সরে গিয়েছে।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ৫ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 5 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণার স্মৃতি ফিরে আসার পর বাড়ির সকলে মিলে তাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে ঠিক কি ঘটেছিল? কিভাবে পর্ণা ছাদ থেকে পড়ে গিয়েছিল ওই দিন। তখন পর্ণা সকলকে জানায় সেসব কথাই তাদের বলবে আজ। কারণ পর্ণার সমস্ত কথা মনে পড়ে গিয়েছে। কিন্তু তার আগে সে বাড়িতে ফিরে যেতে চায়। সেখানেই সকলের সামনে পর্ণা সত্যিটা বলবে।

এদিকে পর্ণা স্মৃতি ফিরে আসায় মৌমিতা অয়ন ফেঁসে গিয়েছে সেটা বুঝতেই পেরেছে। তাই জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে দত্তবাড়ি ছাড়ার প্ল্যান করতে শুরু করেছে। মৌমিতা অয়নকে জানায় ইশাকে সমস্ত ঘটনা জানালে ইশা নিশ্চয়ই তাদের গা ঢাকা দেওয়ার আশ্রয় দেবে। এরপর তারা ইশাকে ফোন করে সমস্ত ঘটনা বলে। ইশা তাদের গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা দেয়। এর পরে তাড়াহুড়ো করে যখন অয়নরা ব্যাগ পত্র নিয়ে দত্তবাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখনই বাড়িতে এসে হাজির হয় সৃজনরা। সবাই অয়নদের পথ আটকে দাঁড়ালে তারা জানায় তারা ঘুরতে যাচ্ছে। এরপরেই আসে পর্ণা।

আরও পড়ুনঃ এবারেও প্রাণে বেঁ’চে গেল ফুলকি! প্ল্যানে নতুন টুইস্ট আনল রুদ্র! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এরপরে পর্ণা একে একে সমস্ত ঘটনা পরপর বলতে থাকে। কিভাবে মৌমিতা, অয়ন এবং সুইটি মিলে দত্ত বাড়ি ভাগ করার জন্য প্ল্যান করেছিল। কিভাবে পর্ণা সুইটির সত্যিই জেনে গিয়েছিল রঘুনাথপুরে গিয়ে। আর এই সমস্ত প্ল্যানের মূল মাথা হল ইশা। পর্ণা জানাই সুইটির আসল সত্যি জেনে যাবার পর মৌমিতা এবং সুইটি মিলে তার কাছে ক্ষমা চাইতে যায় এবং ছাদে তাদের মধ্যে হা’তাহাতির সময় মৌমিতা পর্ণাকে ধা’ক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফে’লে দেয়। এই সমস্ত ঘটনা শুনে তো বাড়ির প্রত্যেকে মৌমিতা এবং অয়নের উপরে রা’গে ফেটে পড়ে। মৌমিতার শাশুড়ি এ সমস্ত কথা শুনে মৌমিতার গালে এক থা’প্পড় মারে।

Back to top button