এবার জি বাংলার পর্দায় নিম ফুলের মধু সিজন টু? তারই জানান দিতে একই ছাদের নিচে ফের নায়িকা সহ গোটা দত্ত পরিবার? কবে মুক্তি পাবে প্রথম প্রোমো?

এক সময় জি বাংলার (Zee Bangla) পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ছিল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। এটি পল্লবীর দ্বিতীয় ধারাবাহিক। এর আগে পল্লবীকে আমরা প্রত্যেকেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ অভিনয় করতে দেখতে পেয়েছি। স্টার জলসার ওই ধারাবাহিকটি দীর্ঘ চার বছর টেলিভিশনের পর্যায়ে সম্প্রসারিত হয়েছিল। সেরকমই নিম ফুলের মধুও তিন বছর ধরে চলছে টেলিভিশনের পর্দায়। টিআরপি (TRP) তালিকায় প্রথম সপ্তাহ থেকেই দুর্দান্ত ফলাফল করত এই ধারাবাহিক।
কিছুদিন আগেই শেষ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। আর এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই দর্শকের বেজায় মন খারাপ। আসলে এই ধারাবাহিক দর্শকদের খুবই পছন্দের একটি ধারাবাহিক ছিল। তাই তো ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত ভালোবাসা পেয়েছে দর্শকের কাছে। ধারাবাহিকে পর্না, সৃজন, জেঠু, জেঠি বাবুর মা, বর্ষা পিকলু সবাইকে ভীষণ ভালোবাসতো দর্শক। তাই তো ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় প্রত্যেকেরই মন খারাপ।
তবে এবারে এই ধারাবাহিকের ভক্তদের জন্য রইল দারুণ একটি সুখবর। যা শুনলে চমকে যাবেন আপনিও। খুব বেশি দিন আর মন খারাপ থাকতে হবে না এই ধারাবাহিকের ভক্তদের। কারণ খুব শীঘ্রই পর্দায় আসছে নিম ফুলের মধু ধারাবাহিকের দ্বিতীয় পর্ব অর্থাৎ নিম ফুলের মতো ২.০ আসতে চলেছে খুব শীঘ্রই। এই খবর সামনে আসার পর তো দর্শক মহলে হইচই পড়ে গিয়েছে রীতিমতো।
সেই ধারাবাহিকে থাকবে প্রত্যেকে। যারা যারা নিম ফুলের মধু ধারাবাহিকে ছিল অর্থাৎ আলোকপর্না, বাবুর মা, অয়ন থেকে শুরু করে প্রতিটি চরিত্রই থাকবে ধারাবাহিকে। কবে কোথায় শুরু হবে এই পর্ব সেটা জানার জন্যই উদগ্রীব হয়ে রয়েছেন দর্শক। দর্শক তো আর অপেক্ষাই করতে পারছে না।
আরও পড়ুনঃ বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ! সবার মুখে হাসি ফোটাতে গিয়ে মলিন হয়ে গেল তাঁর মুখের হাসি! না ফেরার দেশে হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা!
আসলে ব্যাপারটা হল নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার পর ধারাবাহিকের কয়েকজন সদস্য মিলে আবার হইহুল্লোড় করতে এক জায়গায় হয়েছে। যাকে বলে রিইউনিয়ন। সেটা করতেই সবাই একসাথে হাজির হয়েছিল। সেই মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন অভিনেত্রী পল্লবী শর্মা। সেখানে ধারাবাহিকের বাবুর মা, জেঠিমা, জেঠু, অয়ন সহ আরো কয়েকজন উপস্থিত ছিল। কেক কেটে হৈ হৈ করতে করতে সুন্দর সেলিব্রেশানে মেতে উঠেছিল প্রত্যেকে।

