বাবা হলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অভিনেতা! সোশ্যাল মিডিয়ায় ছবি সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিল ভক্তরা

জি বাংলার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। কিছুদিনের মধ্যেই পর্ণা সৃজন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছুই এই গল্পে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হচ্ছিল। পর্নার সৃজনের জুটি ও কয়েকদিনের মধ্যেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।

‘নিম ফুলের মধু’ সিরিয়ালে অয়নের চরিত্রটি নেতিবাচক একটি চরিত্র। সেখানে অভিনয় করছেন অভিনেতা উজ্জ্বল মালাকার । এর আগে তিনি ‘নেতাজি’, ‘সর্বমঙ্গলা’, ‘অপরাজিতা অপু’ — একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন । সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। বাবা হলেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অয়ন। দোলের আগেই তাঁর বাড়িতে লক্ষ্মী এসেছে। এখনো সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। তাই খুব খুশি অভিনেতা। নিজেই এই কথা শেয়ার করলেন তিনি।

তিনি বলেন, “আমাদের পেশায় যে হেতু অনেক পরিশ্রম আর লড়াইয়ের পর আর্থিক নিরাপত্তা আসে, তাই ১২ বছর সম্পর্কে থাকার পর প্রেমিকাকে বিয়ে করি। বিয়ের ছয় বছর পর মেয়ে এল। বাড়িতে লক্ষ্মী এল।’’ জীবনের এই নতুন মোড়ে দাঁড়িয়ে খুশি উজ্জ্বল। বললেন, ‘‘খুব ভাল লাগছে, আনন্দ হচ্ছে। এখন তো মেয়েকে নিয়েই আমাদের পৃথিবী। যদিও মেয়ের নাম এখনও ঠিক হয়নি।”

উজ্জ্বলকে বেশির ভাগ সময়ই ধূসর চরিত্রেই দেখেছেন দর্শক। এই মুহূর্তে চর্চায় রয়েছে ‘নিম ফুলের মধু’। সৃজন এবং পর্ণার জুটিও দর্শকের যে বেশ মনে ধরেছে, তার আভাস পাওয়া যায় টিআরপির নম্বর দেখলেই। কিছু দিন আগে পর্ণার বিরক্ত হয়ে সব চুল কেটে ফেলার দৃশ্য দেখে দর্শকদের মধ্যে এক হাস্যকর পরিবেশে সৃষ্টি হয়।

Bengali serial

পর্ণার চরিত্রে দর্শক দেখছেন পল্লবী শর্মাকে। তাঁর প্রথম সিরিয়াল ‘কে আপন কে পর’–এর জন্যও বিভিন্ন সময়ে দর্শকদের কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে পল্লবীকে। এই নতুন সিরিয়ালে ও তার অন্যথা হলো না।

Back to top button