“সাপের বি’ষ এত সহজে যায় না!”- এতদিনে নিজের ভুল বুঝতে পারলো রাই, মিডিয়ার সামনে ফাঁস করে দিল নীলুর কুকীর্তি! নীলুর জন্য বাড়ির দরজা বন্ধ করে দিলো নায়িকা!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর দেখানো হয়েছে কিভাবে অনির্বাণকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে নীলু। অনির্বাণের উপরে শীলতাহানির অভিযোগ এনেছে। রাই প্রথমে সে কথা বিশ্বাস করে নিজের বোনের পাশেই ছিল। যার জন্য বাড়িতে পুলিশ এসেছে অনির্বাণকে বিনা দোষে শাস্তি পেতে হয়েছে। কিন্তু আসলে তো অনির্বাণ কিছুই করেনি সবটাই নীলুর ষড়যন্ত্র। সেটা বুঝতেই পারেনি রাই।

নীলু একের পর এক ক্ষতি করে গিয়েছে রাইয়ের। সেটার জন্যই অনির্বাণ প্রথম দিনেই রাইকে সাবধান করেছিল। বলেছিল তাদের বাড়িতে যেন নীলুকে থাকতে না দেয়। কিন্তু রাই অনির্বাণের বিরুদ্ধে গিয়ে নীলুকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। আর রাইয়ের সেই সিদ্ধান্তই তার জীবনে বড় বিপদ ডেকে আনলো।
কিন্তু রাই নিজের ভুল বুঝতে পারে এবং পরে অনির্বানের পাশে এসেই দাড়ায়। নীলু সাংবাদিকদের সামনে অনির্বাণকে দোষী প্রমাণ করতে চায় এবং বলে রাই তার পাশে সবসময় রয়েছে। কিন্তু তখন রাই এসে সাংবাদিকদের বলে নীলুর পাশে সে আর নেই। কারণ নীলু একটার পর একটা অন্যায় সে মুখ বুঝে সহ্য করেছে। রাই সাংবাদিকদের সামনে তাই নীলুর বিরুদ্ধে চলে যাবে সেটা নীলু কল্পনাও করতে পারেনি।
আরও পড়ুনঃ শিরিনের ফ্ল্যাটেই পারুলের প্রথম ডেলিভারি! কাজের প্রথম দিনই ফেঁ’সে গেল পারুল! সর্বনাশের মুখে রায়ান!
এরপর রাই অনির্বাণ যখন বাড়ি ফেরার জন্য রওনা দেয় তখন নীলুও আবার রাইয়ের সঙ্গে তার বাড়িতে যেতে যায়। কিন্তু রাই জানিয়ে দেয় তার মত কাল সাপকে সে আর নিজের বাড়িতে জায়গা দেবে না। অনেকবার ভুল করেছে রাই, তাই এবার সে ভুল থেকে শিক্ষা নেবে। রাই নীলুকে স্পষ্ট ভাবেই জানিয়ে দেয় নীলু যেন কোন ভাবেই আর তার বাড়ির চৌকাঠ না পের হয়। তার সাথে যেন দূরত্ব বজায় রেখে চলে। রাইয়ের এই সিদ্ধান্তে প্রত্যেকেই খুশি হয়েছে। অবশেষে রাই নিজের ভালোর কথা ভাবছে নীলুকে চিনতে পেরেছে।

