“সেই সময় আমি ছিলাম রোগা আর তৃণা ছিল মোটা”- পুরনো স্মৃতি চারণ করতে গিয়ে তৃনাকে নিয়ে বিস্ফোরক নীল!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের দুজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী (Actor Actress) হলেন যথাক্রমে, নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। তবে এটা ছাড়াও তাদের আরো একটি পরিচয় আছে। সেটা হলো তারা বাস্তবে স্বামী স্ত্রী। তাদের জুটি ভীষণ পছন্দ করেন ভক্তরা। এতদিন অব্দি একসাথে কাজ করার তেমন সুযোগ না পেলেও এইবার একটি ওয়েব সিরিজ তাদের সেই সুযোগ করে দিলো।

সম্প্রতি থাইল্যান্ডে গিয়েছেন নীল আর তৃণা। একটি ওয়েব সিরিজের শুটিং করতেই গেছেন তারা এমনটাই জানা যাচ্ছে। বহু অপেক্ষার পর এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই খ্যাতনামা যুগল। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁদের মিউজিক ভিডিয়ো ‘বোকা সোডা’। যা বর্তমানে রীতিমতো ভাইরাল। গানের কথার জন্য ট্রোলড হয়েছে তারা। তবে ব্যাপারে তৃণা আগেই বলেছেন, “সব জিনিস সবার ভাল লাগবে না জানেন।”

দেখতে দেখতে এই লাভ বার্ড এর জীবনের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে একে অপরের হাত ধরেই। সময়ে সাথে সাথে আমূল পাল্টেছেন নীল তৃণা। পুরনো ছবিগুলো এখন তাদের একেবারে চমকে দেয়। কেমন লাগে তাঁর? ছোটবেলা থেকেই স্ত্রী-অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে বন্ধুত্ব নীলের। এই পুরনো সব ছবিগুলো দেখতে তৃণারও ভাল লাগে।

২০১২ সালে তোলা একটা ছবির কথা ফেসবুকই মনে করিয়ে দিল অভিনেতা নীল ভট্টাচার্যকে। আর সেটা দেখে অভিনেতা যা মন্তব্য করলেন তাতে হইচই পড়লো নেটপাড়ায়! সেই ছবিতে তার রোগা-পটকা চেহারা। গোয়াতে একটি থিয়েটার শোয়ের আগে তোলা। ছবিতে অভিনেতাকে চেনাই দায়। তখন এবং এখন ছবি পোস্ট করেছেন নীল। পুরনো ছবিটি খুঁজে বের করেছে ফেসবুক। আজ থেকে ১২ বছর আগে তোলা।

আরো পড়ুন: আসছে নতুন টুইস্ট, ধারাবাহিকের ফিরছে এক পুরনো চরিত্র, সাক্ষাৎকারে এবার নিজেই জানাল গিনি!

নীল হাসতে-হাসতে এক সংবাদ মাধ্যমকে বলেন, “ওটা আমি। খুব অন্য রকম দেখতে ছিলাম তখন। গোয়ার ফেস্টে থিয়েটার করতে গিয়েছিলাম আমরা। ‘শু স্টোরি’ (রাজা তোর জুতো কোথায়?) নাটকে পারফর্ম করতে গিয়েছিলাম গোয়াতে। জুতোর নির্মাতা হয়েছিলাম সেখানে।” তিনি তার স্ত্রীকে ছবি গুলোতে দেখে সুইট বলে মন্তব্য করেন আর বলেন, “আমাদের ছোটবেলার ছবিগুলো এরকমই। শুধু ও মোটা ছিল আর আমি রোগা।”

Back to top button