আসছে নতুন টুইস্ট, ধারাবাহিকের ফিরছে এক পুরনো চরিত্র, সাক্ষাৎকারে এবার নিজেই জানাল গিনি!

বর্তমানে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। একেবারে শুরু থেকে শুরু করতে চলেছে ধারাবাহিকের নায়ক নায়িকা। তাই আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ধারাবাহিকের বর্তমান প্লট। এর মাঝেও নাকি দর্শকদের জন্য অপেক্ষা করছে একটা অনেক বড় টুইস্ট। সে কথা নিজের মুখেই জানালেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য অর্থাৎ সবার প্রিয় গিনি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আড্ডায় মাতলেন ইচ্ছে পুতুল ধারাবাহিকের গিনি জিষ্ণু। আর সেখানেই অনেক অজানা তথ্য দর্শকদের সাথে ভাগ করে নিলেন গিনি। এই মুহূর্তে বিয়ে নিয়ে ব্যস্ত মেঘ এবং নীলের পরিবার। কাজ করছে একটি চাপা উত্তেজনা। কারণ পাত্র-পাত্রী কেউই জানে না তাদের কার সাথে বিয়ে হচ্ছে। পান পাতা সরিয়ে একেবারে একে অপরের মুখ দেখবে তারা।

এর মাঝেই জমে উঠেছে জিষ্ণু গিনির প্রেম। দর্শকরা ঠিক কতটা গ্রহণ করছে তাদের এই সম্পর্ককে? যার উত্তরে অভিনেতা অভিনেত্রী দুজনেই জানান, সোশ্যাল মিডিয়ার বেশ কিছু পোস্টে তারা দেখেছিলেন দর্শকরা এই জুটিটাকে চাইছে। সেটা প্রায় দুই মাস আগের ঘটনা। তখন এমন কিছু হবে সেটার কোন সম্ভাবনাই ছিল না। হতে পারে সেই জন্যই সেই সব দর্শকদের উদ্দেশ্যেই এমন স্ক্রিপ্ট।

মজা করে জিষ্ণু বলে, তার কপালে একেবারে মার খাওয়াই লেখা আছে। এর আগেও দুবার মার খেয়েছে সে নীলের হাতে। এইবার রূপ জানলে বোধহয় তাকে মেরেই ফেলবে। দেখা যাক কি হয়। এর মাঝেই আবার ময়ূরী এসে জুটেছে। তাই পরিস্থিতি বেশ উত্তেজনামূলক। এর মাঝেই এক খুশির খবর দিলেন অভিনেত্রী ঐশী।

আরো পড়ুন: ফুলকির প্ল্যানে সকলের সামনে মাটিতে মুখ থুবড়ে পরল রুদ্র! অসভ্যতার জন্য শাস্তি হল তার!

কথায় কথায় অভিনেত্রী জানান, “একজন পুরনো চরিত্র ফিরছে ধারাবাহিকে। তাকে দেখে খুশি হয়ে যাবে ভক্তরা। বহুদিন পর ধারাবাহিকে ফিরছে সে। আর দু একদিনের মধ্যেই দেখা যাবে তাকে। তাই এখন কিছু বলবো না এটা দর্শকদের জন্য সারপ্রাইজ।” কোন চরিত্রের কথা বললেন অভিনেত্রী? কি মনে হয় আপনার?

Back to top button