‘মা’-এর সংজ্ঞাটাই বদলে দিলো নন্দিতা! সিঁদুর দানের আগে বিয়েতে ব্যাঘাত ঘটাতে বুক কাঁপলো না তার! ক্ষিপ্ত দর্শক মহল

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হচ্ছে মিঠিঝোড়া (MithiJhora)। আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় অনেকটাই অন্যরকম এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের নায়িকা রাই চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সম্প্রতি দর্শক মহলে এই ধারাবাহিকটিকে নিয়ে সমালোচনা এবং আলোচনা উভয়ই একেবারে তুঙ্গে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাবার মৃত্যুর পর বাড়ির বড় মেয়ে হিসেবে রাই নিজের পরিবারকে দেখবে বলে একটি ভালো বড়লোক পরিবার এবং নিজের ভালোবাসার মানুষ সবকিছুকে ত্যাগ করে এবং কি যে সংসারের দায়িত্ব নিয়ে নিজের বোনকে সেই সুখের সিঁড়িতে চড়িয়ে দেয়। এতটা আত্মত্যাগ করার পরেও সব সময় দোষের ভাগীদার হতে হয়েছে রাইকে। সবাই সব সময় রাইকেই দোষী সাব্যস্ত করেছে।
রাইয়ের বর নীলাঞ্জনা নিজের লোভে নিজের স্বার্থপরতার জন্য শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারেনি। সেই জন্যেও কথা শুনতে হয়েছে রাইকেই। আর যে মানুষটা রাইকে সব থেকে বেশি অপমান করেছে সে হল তার নিজের মা। কথায় কথায় উঠতে বসতে সবকিছুতে রাইকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে মায়ের কাছ থেকে। রাইয়ের চরিত্র নিয়েও কথা তুলেছে তার মা। নিজের মায়ের থেকে নায়িকা এমন এমন কথা শুনেছে যেগুলো হয়তো বাইরের মানুষেরাও বলতে দুবার ভাবে।
মায়ের সংজ্ঞাটাই বদলে দিয়েছে নন্দিতা
বাবা মারা যাওয়ার পর রাই নিজের পরিবারকে কাছে টেনে নিয়েছে আর রাইয়ের মা শুধুমাত্র একটা জিনিসের জন্যই রাইকে সহ্য করে এসেছে। আর সেটা হলো অর্থ। কারণ এই মুহূর্তে রাই ছাড়া আর কেউ এমন নেই এই বাড়িতে যে রোজগার করে। যখনই টাকার প্রসঙ্গ উঠেছে তখন নন্দিতার গলায় নরম সুর ভেসে উঠেছে। আর বাদবাকি সময় উঠে এসেছে শুধুই গরল।
আরও পড়ুন: মিঠিঝোড়ার হাত ধরেই জি বাংলার স্লট ফিরবে! ভক্তদের আশা কি পূরণ করতে পারবে রাই অনির্বাণ?
নন্দিতা খুব ভাল করেই জানে, একবার তার বড় মেয়ের বিয়ের ভেঙে গিয়ে সে লগ্নভ্রষ্টা হয়েছিল। কারণ সেই দিনই তার বাবা মারা গিয়েছিল। তাই মা হিসেবে তার কর্তব্য ছিল বিয়েটা সম্পন্ন হওয়ার পরেই নিলুর বিষয়টা জানানো। কিন্তু পক্ষপাতের দোষে দুষ্ট নন্দিতা একবারও রাইয়ের কথা চিন্তা করেনি। কিছু ভাবনাচিন্তা না করেই বিয়ের মাঝপথে এসে এমন একটা কথা বলে গোটা বিয়েটাকে ভন্ডুল করে দেয়। মায়েরাও যে এমন হতে পারে সেটাই ফুটে উঠছে লীনা গাঙ্গুলির এই ধারাবাহিকে।
View this post on Instagram

