বিয়ের মণ্ডপ থেকে পালাল বউ! বড়মার মান রাখতে রোদ্দুর কি বিয়ে করবে ময়নাকে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়না (Puber Moyna)। সম্প্রতি অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকটি দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে। ধারাবাহিকের গল্প এবং ময়নার চরিত্রে অভিনেত্রী ঐশানী দের (Oishani Dey) দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। এত ছোট্ট বয়সে অভিনেত্রীর এত সুন্দর অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি রোদ্দুরের সঙ্গে ময়নার খুনসুঁটি ভরা সম্পর্ক, ঘটি বাঙালের দ্বন্দ্ব আলাদা মাত্রা এনে দিয়েছে ধারাবাহিকটিতে।
ধারাবাহিকের শুরুতেই দেখা গিয়েছিল সুখের শান্তিতে পরিবারের সঙ্গে বাংলাদেশে বাস করছে ময়না। কিন্তু একটি গুন্ডার কারণে অতিষ্ট হয়ে যায় তার জীবন। বাধ্য হয়েই পরিবারকে ছেড়ে সাঁতরে এপার বাংলায় চলে আসে ময়না। ভাগ্যচক্রে তাকে দেখতে পায় রোদ্দুরের দিদি। ময়নার মিষ্টি মিষ্টি কথা শুনে মন ভরে যায় তার। ময়নাকে নিজের বাপের বাড়িতে নিয়ে আসেন তিনি। তবে এই বাড়ির লোক যদি ফের তাকে বাংলাদেশ পাঠিয়ে দেয়? এই ভেবেই স্মৃতি হারিয়ে যাওয়ার নাটক করতে শুরু করে ময়না।
ময়না পাকাপাকা কথা মন জয় করে নেয় সকলের। রোদ্দুরের বাবা মাও ভীষণ ভালোবেসে ফেলেন ময়নাকে। রোদ্দুরের বাড়িতে থাকতে থাকতেই সেই বাড়ির মেয়ে হয়ে ওঠে ময়না। যদিও ময়নাকে একেবারেই পছন্দ করত না রোদ্দুর। সারাক্ষণ ময়নার পাকাপাকা কথা শুনে ভীষণ রেগে যায় সে। তবে এত সবকিছুর মাঝেই শোনা যায় সুখেই খবর। বিয়ে ঠিক হয় রোদ্দুরের।
কী দেখা গেছে ধারাবাহিকের নতুন প্রোমোতে?
তবে সম্প্রতি ধারাবাহিকের প্রোমো দেখে চমকে গেছেন দর্শকরা। প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের দিন যথাযথভাবে তৈরি হয়ে বিয়ে করতে গিয়েছে রোদ্দুর। ধুতি, পাঞ্জাবি পরে বরের বেশে দারুণ মানাচ্ছে তাকে। অবশেষে নিজের মনের মানুষকে বিয়ে করবে সে। কিন্তু তারই মাঝে ঘটে যায় বিরাট দুর্ঘটনা। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায় রোদ্দুরের হবু স্ত্রী।
আরো পড়ুন: ম’র্গে গিয়ে দিদিকে চিহ্নিত করল স্রোত! তবে কি সত্যি সত্যিই বিদায় নিল রাই?
রোদ্দুরকে বিয়ে করতে নারাজ ময়না
বিয়ের দিন। বাড়ি ভর্তি লোকজন। তার মাঝেই বউ পালিয়ে গেল! খবরটা শুনেই ভেঙে পড়েন রোদ্দুর। কিন্তু ছেলেকে লগ্নভ্রষ্ট হতে দেবেন না তিনি। তাই ময়নাকে দেখে তিনি বলেন ময়নাকেই বিয়ে করতে হবে রোদ্দুরকে। কথাটা শুনেই ময়নাকে হাত ধরে টেনে ওপরে নিয়ে যায় রোদ্দুর। সে ময়নাকে বলে এই বিয়ে হলে তাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। তখন উত্তরে ময়না জানায় “আপনাকে বিয়ে করতে আমার বয়েই গেছে।” তবে কি শেষমেশ বড়মায়ের কথা রাখতেই রোদ্দুরকে বিয়ে করবে ময়না? জানতে হলে দেখতে থাকুন পুবের ময়না।

