বলিউড থেকে টলিউডে মৌনী! জি বাংলায় প্রবেশ করছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রয়!

বলিউড ইন্ডাস্ট্রির (Bollywood Industry) বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন মৌনী রয় (Mouni Roy)। বাংলার মেয়ে হওয়া সত্ত্বেও বলিউডে গিয়ে দাপিয়ে কাজ করছেন মৌনী। এর আগেও বহু অভিনেত্রী বাংলা থেকে গিয়ে বলিউডে রাজত্ব করেছেন। রানী মুখার্জি, কাজল তাদের মধ্যে অন্যতম। সেই তালিকাতে নাম লিখিয়েছে মৌনী। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা পাকাপাকিভাবে তৈরি করে নিয়েছে মৌনী।

actress

কোচবিহারের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ হয় মৌনীর। মৌনীর দাদু একজন থিয়েটার শিল্পী ছিলেন। ছোট থেকে অভিনয় করতে ভালোবাসতেন। অনেক ছোট থেকে মুম্বাইয়ের বিভিন্ন শোতে অংশগ্রহণ করেছিলেন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত লাইফ ওকে’র দেব কি দেব মহাদেব এ সতীর ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। ২০১৩ সালে ২০১৪ সালে তিনি জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশক এ আদিত্য রেদজির বিপরীতে অভিনয় করেন।

 

২০১৫ সালে একতা কাপুরের সিরিজ নাগিন এ শিবানীর ভূমিকায় তাকে নাগিন চরিত্রে দেখা যায়। এতে অভিনয় করেছেন অর্জুন বিজয়লানি এবং আদা খান। নাগিন ধারাবাহিকে অভিনয় করে বিপুল পরিমাণ ভালোবাসা ও জনপ্রিয়তা পেয়েছেন। মৌনীকে ওই চরিত্রে কোনদিনও কেউ ভুলতে পারবে না। এমনকি অক্ষয় কুমারের সঙ্গে জনপ্রিয় একটি হিন্দি সিনেমায় কাজ করেছেন।

বলিউড ছেড়ে বাংলা টেলিভিশনে মৌনী রায়

তবে এবার বলিউডের পর্দা ছেড়ে টলিউডের আসতে চলেছেন মৌনী। বাংলা টেলিভিশনের পর্দায় একটি ধারাবাহিকে ফিরতে চলেছে মৌনী। কিছুদিন আগে একটি খবর ভাইরাল হয়েছে সেখানেই জানানো হয়েছে মৌনী ফিরতে চলেছে বাংলার পর্দায়। জনপ্রিয় একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মৌনীকে।

আরও পড়ুনঃ ‘আই হেট সুইটস’ থেকে ‘আই হেট লাইজ’, একঘেয়ে বস্তাপচা গল্প, সঙ্গে ‘আনকোরা নায়িকা’! বিরক্ত দর্শক!

তবে কি এবারে বলিউড ছেড়ে টলিউডে ফিরতে চলেছে মৌনী? দর্শকদের মনে ওই একই প্রশ্ন উঠেছে। তবে আপনাদের জানিয়ে রাখি এমনটা কিছুই না। আসলে খুব শীঘ্রই নিম ফুলের মধু ধারাবাহিক আসতে চলেছে বিশেষ পর্ব। পর্ণা সৃজনের বিবাহ বার্ষিকী উপলক্ষে ধুমধাম করে দত্ত বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। তার মধ্যে থাকছে বলিউডের মৌনী রায়। এছাড়া উপস্থিত থাকবে জনপ্রিয় গায়িকা জোজো, অঙ্কিতা, ঋত্বিক অন্বেষা সহ আরও অনেকে। সুতরাং নিম ফুলের মধু ধারাবাহিকের আগামী পর্ব জমজমাট হতে চলেছে।

Back to top button