পর্ণার স্মৃতি ফেরাতে নতুন করে গল্প লিখছে সৃজন! এখানেও ব্যাঘাত দিতে নতুন ফন্দি আঁটলো ইশা!

অনেক কষ্ট করে শেষ পর্যন্ত বাঁচা মরার লড়াইয়ে জয় লাভ করেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। বেশ অনেকটা সময় মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চোখ খুলেছে সে। তবে দত্ত বাড়ির উপর নেমে এসেছে আরো এক দুর্যোগ। এই মুহূর্তে জমে গিয়েছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। টিআরপি তালিকায় একেবারে শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণাকে আটকাতে গিয়ে অসাবধানতাবশত কিছুটা মৌমিতার জন্যই ছাদ থেকে পড়ে যায় পর্ণা। ভয় পেয়ে ওই পরিস্থিতি থেকে পালিয়ে যায় মৌমিতা। পর্ণাকে তাড়াতাড়ি তুলে হাসপাতালে ভর্তি করার কোন উদ্যোগই নিতে দেখা যায় না তাকে। বুবাইয়ের চোখে পড়ে পর্ণার দেহ। এরপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। এক কঠিন অপারেশনের মধ্যে দিয়ে নিজের প্রাণ ফিরে পায় পর্ণা। তবে হারিয়ে ফেলে নিজের মূল্যবান স্মৃতি।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৫ মে (Neem Phuler Modhu Today Episode 15 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৃজন পর্ণার সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে বলে পর্ণা নাকি তাকে চিনতে পারছে না। এটা শুনে বাড়ির প্রত্যেককেই বেশ ভয় পেয়ে যায়। এরপর কয়েকজন ডাক্তার পর্ণার ঘরে গিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। আর সেখানে যে তথ্য উঠে আসে সেটা জানতে পেরে আকাশ ভেঙ্গে পড়ে গোটা দত্ত পরিবারের মাথায়। ডাক্তাররা আলাদা করে কয়েকজন ব্যক্তিকে নিজের চেম্বারে ডাকেন কিছু জরুরী কথা বলার জন্য। কিন্তু হাজির হয়ে যায় গোটা দত্ত বাড়ি।

পর্ণার স্মৃতি হারানোয় আনন্দে নেচে উঠলো ইশা!

ডাক্তার জানায় পর্ণা ঠিক বিগত দশ বছরের সমস্ত স্মৃতি ভুলে গেছে। সে নিজেকে আলোকপর্ণা বসু নামে পরিচয় দিচ্ছে। এটা শুনে তাড়াতাড়ি মৌমিতাকে এই খবরটা দিতে যায় অয়ন। আর বিপদ নেই এটা বুঝতে পেরে আবার সুস্থ হয়ে যায় মৌমিতা। এরপর তারা দুজন মিলে এই খবরটা দেয় ইশাকে। সে তো সবকিছু শুনে রীতিমতো আনন্দে লাফিয়ে ওঠে। কারণ এটাই তো সে চেয়েছিল। সে তার পরম শত্রুর একটা পাকাপাকি করতে চেয়েছিল আর যেটা হয়ে গিয়েছে। কিন্তু মহা বিপাকে পড়ে গিয়েছে সৃজন।

আরও পড়ুন: “ভাবলাম এইতো আবার লড়ে ফিরছ বোধহয়…” মাতৃহারা অভিনেত্রী তন্বী, মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করলেন অভিনেত্রী

নতুন করে গল্প লিখবে সৃজন

সৃজন ডাক্তারকে জিজ্ঞাসা করে তার স্ত্রীয়ের স্মৃতি ফেরানোর কি আর কোন উপায় নেই? ডাক্তার বলে, ওকে জোর করা যাবে না তাহলে পাকাপাকিভাবে ওই স্মৃতি হারিয়ে যেতে পারে। আবার নতুন করে ওকে ওই দশটা বছর ফিরিয়ে দিতে হবে। আবার নতুন করে দশটা বছরের গল্প লিখতে হবে। তবেই একমাত্র সম্ভব ওর স্মৃতি ফেরানো। এসব শুনে সৃজন ঠিক করে সে আবার ঘটে যাওয়া দশ বছর পর্ণার জীবনে ফিরিয়ে দেবে। আর এই কাজে সৃজনকে হেল্প করার প্রতিজ্ঞা করে পিকলু।

Back to top button