পর্দায় মেয়াদ হলো না বেশি দিন, তাও দর্শকদের পছন্দ “মৌঝড়” জুটি, মেয়েবেলার পরে যেন আবার ফেরে স্বীকৃতি অর্পণের জুটি দাবি দর্শকদের

দিন যত গড়াচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে স্টার জলসার (Star Jalsa) ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়ালের। টিআরপি তালিকায় সেভাবে জায়গা করতে না পারলেও দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছে এই সিরিয়াল। পরকীয়া এবং সাংসারিক কূটকাচালির বাইরে গিয়ে একেবারে বাস্তব প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে।

এই সিরিয়ালের মূল আকর্ষণ এখন নায়ক নায়িকা মৌ এবং ডোডোর সম্পর্কের রসায়ন। এই মিষ্টি জুটি পাকাপাকি ভাবে মনে জায়গা করে নিয়েছে দর্শকের। আর সে কারণেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই জুটি। অনুরাগীরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছে ‘ মৌঝড়’।

এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, বর্তমানে বাংলা সিরিয়াল জগতে যে কয়েকটা ধারাবাহিক দেখা যাচ্ছে তা থেকে একেবারেই আলাদা মেয়েবেলা। ইতিমধ্যেই ১০০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই সিরিয়াল। এক ছাদের তলায় থাকতে থাকতে সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে নায়ক নায়িকার।

চাঁদনীর সঙ্গে প্রায় ১২ বছরের সম্পর্ক ছিল ডোডোর। বিয়েও এক প্রকার পাকাপাকি হয়ে গেছিল। তবে শেষ মুহূর্তে সবকিছুই বদলে যায়। চাঁদনী নয় বরং মৌয়ের সিঁথিতেই সিঁদুর পরিয়ে দেন নির্ঝর। পরিস্থিতির চাপে পরে এই বিয়ে হলেও স্ত্রী এর প্রতি কখনই অবহেলা করতে দেখা যায়নি ডোডোকে।

অভিনেতার চরিত্রের এই বৈশিষ্ট্যই বেশি পছন্দ হয়েছে দর্শকদের। অন্য দিকে মৌয়ের মতন সুন্দর, মিষ্টি সভাবের একটি চরিত্রকেও এড়িয়ে যাওয়া অসম্ভব। দর্শকরা এই জুটিকে এতটাই পছন্দ করছেন যে মেয়েবেলার পরেও তাদের আবারো একসাথে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তারা। ভক্তরা চান নতুন ধারাবাহিকে আবার যেনো ফিরে আসুক অর্পণ আর স্বীকৃতির জুটি।

Back to top button