‘বাবু তুমি কার?’ আবার শুরু মা বউয়ের যুদ্ধ! “বাবুউউউ” ডাক ছাড়লো বাবুর মা, মা না বউ কাকে বাছবে সৃজন?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। এই ধারাবাহিক দর্শকদের বেশ পছন্দের। কারণ এই ধারাবাহিকে রয়েছে একটা প্রতিবাদী চরিত্র। সেই প্রতিবাদী চরিত্র হল পর্ণা। যে অন্যায়কে মেনে নেয়না, অন্যায়ের সাথে আপোষ করেনা, সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর সেই কারণেই দর্শকদের পছন্দ, টিআরপি তালিকাতেও কিন্তু বেশ ভালো ফলাফল করছে।

যেদিন থেকে এই ধারাবাহিক টি শুরু হয়েছে সেদিন থেকেই নানান ধরনের কখনো প্রেমের কখনো বা রহস্যের আবার কখনো মজার এপিসোড দিয়ে দর্শকদের মন ভরিয়ে রেখেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে কখনো দেখা গিয়েছে জোচ্চোরদের থেকে বর্ষাকে বাঁচিয়ে নিজের ননদের স্বপ্ন পূরণ করেছে পর্ণা, আবার কখনো বাড়ির সবাইকে নাইটি পরানোর চ্যালেঞ্জ নিয়েছে, কখনো করেছে লখনৌ অভিযান আর বর্তমানে লড়ছে ঠাম্মির সম্মানের রক্ষার জন্য।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও রিলিজ করেছে। নিম ফুলের মধু ধারাবাহিকের নতুন প্রোমো দেখে আবার নতুন করে কোন একটা মজার ঘটনার রসদ খুঁজে পাচ্ছেন দর্শকরা। প্রোমোতে দেখানো হয়েছে সবাই খাবার টেবিলে খেতে বসেছে। খাবার পরিবেশন করছে বাবুর মা। এরপর সে সেখানে বসে থাকা সবার সামনে সৃজনকে জিজ্ঞাসা করে তোমায় আর একটু ভাব দেবো সৃজন?

মায়ের মুখে প্রথমবার বাবু ডাক ছাড়া নিজের নাম শুনে সৃজন জিজ্ঞাসা করল তুমি আমায় বাবু বলে ডাকছো না কেন মা? তখন তার মা প্রত্যুত্তরে বলে কারণ বাবু এখন আর আমার নেই। সৃজন তখন তার মাকে বলে আমায় একবার বাবু বলে ডাকো না মা। তখন তার মা তাকে বলে ডাকতে পারি তবে তার আগে তোমাকে বেছে নিতে হবে নিজের মাকে নয়তো বউকে। মায়ের মুখে এমন কথা শুনে সৃজন ছুটে আসে পর্ণার কাছে আর তারপর পর্ণাকে বলে পর্ণা বাঁচাও।

এই বিপদের হাত থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে। মা বলছে মাকে বেছে নিতে নয়তো বউকে বেছে নিতে। এখন আমি কী করবো? এমন কথা শুনে ক্ষেপে যায় সে, তখন পর্ণা বলে কী? এইবার আমি মজা দেখাবো। তার এমন কথা শুনে উল্টোদিকে আরোও ভয় পেয়ে যায় সৃজন। এবার সৃজনকে এই ধর্ম সংকটের হাত থেকে বাঁচানোর জন্য কী করতে চলেছে পর্ণা? জানতে গেলে ধৈর্য ধরতে হবে এবং নজর রাখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিকে।

Back to top button