মায়ের সামনে ছেলেকে আঘাত করলে মা কি আর রেহাই দেন! মুণ্ডমালিনী রূপে অন্যায়ের দমন করতে সামনে এলেন মা, অসাধারণ প্রোমো রামপ্রসাদের

স্টার জলসার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক রামপ্রসাদ। যখন থেকে টেলিভিশনের পর্দায় ঘোষণা হয়েছে প্রাচীন এই কবির গল্প তুলে ধরা হবে তখন থেকেই দর্শক মুখিয়ে রয়েছেন। আসলে অনেকেই রয়েছেন যারা রামপ্রসাদের কাহিনী সেই ভাবে গভীরে গিয়ে জানেন না। সেই কারণেই উৎসাহটা দ্বিগুণ হয়েছিল যখন থেকে টেলিভিশনের পর্দায় এসেছিল এই খবর।
আর প্রথম থেকেই ধারাবাহিক নজর কেড়ে নিয়েছে ভক্তকুলের। ব্যক্তিগত জীবনের ঝড় ঝাপটা কাটিয়ে অবশেষে ধারাবাহিকে ফিরেছেন সব্যসাচী চৌধুরী। রামপ্রসাদের চরিত্রে তাকে পেয়ে দর্শক খুশি। অন্যদিকে রামপ্রসাদের স্ত্রী সর্বানীর ভূমিকায় রয়েছেন সুস্মিলি আচার্য। আর মা কালীর ভূমিকায় রয়েছেন পায়েল দে। পায়েলের অভিনয় শুরুর থেকেই প্রশংসিত। এর আগেও দেবী চরিত্রে দর্শক তাকে পেয়েছেন।

সম্প্রতি রামপ্রসাদ ধারাবাহিকের একটি প্রোমো ভিডিও প্রকাশ পায় যা দেখে ধন্য ধন্য রব পড়ে যায় দর্শক মহলে। প্রোমোতে দেখানো হয় রামপ্রসাদের শয়তান দাদা তার বাড়িতে থাকা কালী মূর্তি বিসর্জন দেওয়ার হুকুম দিয়ে বলে এক্ষুনি ওই কালী মূর্তি বিসর্জন দিতে হবে। সেই শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রামপ্রসাদের। রামপ্রসাদ তখন মায়ের মূর্তি জড়িয়ে ধরে বলে এটা আমি হতে দেব না।
রামপ্রসাদ মা এর পা জড়িয়ে ধরে বলে আমি বেচে থাকতে এমনটা হতে পারেনা। ঠিক সেই সময় দাদার আদেশে যে লোকটি মূর্তি তুলতে আসছিল সেই লোকটি রামপ্রসাদের মাথায় আঘাত করে। রামপ্রসাদ আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। সেই দেখে রেগে যায় রামপ্রসাদের স্ত্রী সর্বাণী।
সর্বানি বলে ওঠে আমার স্বামীকে আঘাত করলি? মা এর হয়ে আমি আজ তোকে শাস্তি দেবো। এই কথা বলে বোটি নিয়ে তেরে আসে তার দিকে। এমন কাণ্ড দেখে মাকে স্মরণ করে রামপ্রসাদ। তখন মূর্তির ভিতর থেকে মুণ্ড মালিনী রূপে ধরা দেয়। আর শয়তান বলে চেঁচিয়ে ওঠেন মা। এমন একটি প্রোমো ভিডিও দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে দর্শকদের। মা এর রূপে মুগ্ধ ভক্তরা।

