এক শাশুড়ি বৌমাকে আগলে রাখছে অন্যজন বিপদে ফেলছে! শাশুড়িদের প্রভাবে শিমুল সন্ধ্যার জীবনে পরিবর্তন দেখছে দর্শক

শাশুড়ি মায়েদের খারাপ ভালো দুটো রূপই ফুটে উঠছে বাংলা টেলিভিশনে! একদিকে সন্ধ্যার শাশুড়ি অন্যদিকে শিমুলের শাশুড়ি দুজনের পার্থক্য দেখে অবাক দর্শক

স্টার জলসার (Star jalsha) সন্ধ্যা তারা (Sandhya tara) এবং জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত কার কাছে কই মনের কথা (Kar Kache Koi moner kotha), এই দুটি ধারাবাহিকই বিনোদন জগতের নতুন সদস্য। যতদিন যাচ্ছে ধারাবাহিক দুটি জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে। দুই জায়গাতেই একটি পারিবারিক জীবন নাটক আকারে তুলে ধরা হয়েছে। কিন্তু একটি জায়গায় গিয়ে এই দুই ধারাবাহিকের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য।

শাশুড়ি মাও যে মায়ের মতন ভালো হতে পারে, একটা পরের বাড়ির মেয়েকে বুকে আগলে রাখতে পারে তার জল জ্যান্ত প্রমাণ সন্ধ্যা তারা ধারাবাহিকে সন্ধ্যার শাশুড়ি। অন্যদিকে সব শাশুড়ি যে সবসময় মা হতে পারে না, সেই দিকটি তুলে ধরেছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি।

এক শাশুড়ি ভাঙতে ব্যস্ত আর অন্য শাশুড়ি জুড়তে

সন্ধ্যা তারা ধারাবাহিককে সন্ধ্যাকে ফাঁদে ফেলতে এবং সন্ধ্যা আর নীলের মধ্যে দূরত্ব তৈরি করতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাড়িতে সন্ধ্যার শাশুড়িকে আনার পরিকল্পনা চলছে। সেখানেই বাধা হয়ে দাঁড়ালেন সন্ধ্যার শাশুড়ি। কারণ তিনি চান না তার ছেলে আর বৌমার জীবন অনিশ্চয়তায় ভরে যাক। অন্যদিকে শিমুলের শাশুড়ি সর্বদাই চেষ্টা করে যাচ্ছে শিমুলকে প্রত্যেকের সামনে মিথ্যেবাদী এবং ছোট প্রমাণিত করার।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এক শাশুড়ি রক্ষক তো অন্য শাশুড়ি ভক্ষক

সন্ধ্যার শাশুড়ি মায়ের পিসি শাশুড়ি এক সময় নীলের বাবার সাথে তার ভাঙ্গন ধরাতে চেয়েছিলেন। সারা জীবন অনেক যন্ত্রণার সম্মুখীন করেছে সন্ধ্যার শাশুড়িকে। সেই একই জিনিস তিনি নিজের ছেলে এবং ছেলে বউয়ের জীবনে হতে দেবে না। তাই তিনি স্পষ্ট জানিয়ে দেন নীল এবং সন্ধ্যার মধ্যে যদি কেউ ভাঙন ধরানোর চেষ্টা করে তিনি মোটেই ছেড়ে কথা বলবেন না। অন্যদিকে শিমুলের শাশুড়ি শিমুল আর পরাগের মধ্যে দূরত্ব তৈরি করতে সর্বদা এক ধাপ এগিয়ে। তার জন্য ছেলের ফুলশয্যার দিন ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিয়ে ছেলের বউয়ের জায়গায় নিজে ঘুমোতেও একটুও লজ্জা বোধ করেননি তিনি।

এই দুই দিকই কিন্তু বাস্তব। বর্তমান সমাজে শিমুলের শাশুড়ির মতন এমন অনেক মা আছে যারা নিজে সুখ পায়নি বলে নিজের ছেলের বউকেও সেই সুখ কখনোই ভোগ করতে দেন না। আবার সন্ধ্যার শাশুড়ি মায়ের মতন এমন অনেক মাও রয়েছেন যারা নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতন বুকে আগলে রাখেন।

Back to top button