শন সৃজলা জুটি আবার ছোটপর্দায়! বাংলায় না এবার এই জুটিকে দেখা যাবে হিন্দি টেলিভিশনে, জেনে নিন কোন চ্যানেলে কবে থেকে আসছে তাদের সিরিয়াল

টেলিপাড়ায় আচমকাই সিরিয়াল শেষ হওয়ার ধুম লেগেছে। একদিকে যেমন একঝাঁক নতুন সিরিয়াল আসছে, তেমনই একের পর এক মেগা সিরিয়াল বন্ধ করছে চ্যানেল কর্তৃপক্ষ। আর ঠিক তেমনি করেই স্টার জলসার এক সময়ের টিআরপি টপার মেগা ‘মন ফাগুন’ ধারাবাহিকটিও হঠকারিতার মধ্যে শেষ হয়ে গেছে। টিআরপি তালিকায় এখনও সেরা ১০-এ জায়গা ধরে রেখেছে পিহু-ঋষি, তবে লক্ষ্মী কাকিমার সঙ্গে লড়াইতে এঁটে উঠতে না-পারায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন চ্যানেল।
ধারাবাহিক মন ফাগুন, যার প্রতিটা ভাঁজে জড়িয়ে থাকা পিহুল ও ঋষির প্রেম কাহিনি সকলের নজর কেড়েছে। এক কথায় বলতে গেলে এই ধারাবাহিকের মূল আকর্ষণই হল পিহুল ও ঋষির সম্পর্কের টানাপোড়েন। প্রথম থেকেই এক অজানা প্রেমকাহিনির হাতছানি, তারপর একে অন্যের কাছে থেকেও তাঁকে চিনতে না পাড়া। এভাবেই গড়ে ওঠে মন ফাগুন ধারাবাহিকের প্লট। শুরুতে এই ধারাবাহিক সকলের নজর কাড়লেও ধীরে ধীরে টিআরপির তালিকায় খানিকটা নিচে নেমে আসে। তবে জনপ্রিয়তান নিরিখে তা বিন্দু মাত্র নিজের অবস্থান নষ্ট করে না।
ছোটপর্দায় অভিনয় শুরু করেছিলেন পিহু অর্থাৎ সৃজলা গুহ এই মনফাগুনের হাত ধরেই। আর গল্পের নায়ক ঋষি অর্থাৎ অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র (দিদি)-এর ভূমিকায় অভিনয় করেছেন গীতশ্রী রায়। অভিনেতা শন বলেছিলেন, “এটা ভীষণ সুন্দর একটা যাত্রা ছিল। এর আগে আমি ৩টে ধারাবাহিক করেছি। তবে এইরকম একটা সুন্দর টিম আমি কোথাও পাইনি। এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে গেলে আমার কোনওরকম দুঃখ বা কষ্ট হচ্ছে না। আমি আসলে ভীষণ খুশি যে এই সবার সঙ্গে আমার দেখা হল, কাজ করলাম। আর আমার সঙ্গে এই স্মৃতি, এই ভালবাসা, এই বন্ধুত্ব চিরকাল থেকে যাবে।”
ধারাবাহিকটি দেখে মন ভরেনি দর্শকদের। চাহিদা কোথাও একটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। ভক্তরা চেয়েছিলেন আরও বেশ কিছুদিন এই সুন্দর কেমিস্ট্রি টা দেখেতে। তবে সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেছে তাদের। তবে আর চিন্তা নেই এইবার সেই অপূর্ন ইচ্ছা কে পূরণ করতেই আরও একবার টেলিভিশনের পর্দায় আসতে চলেছে সবার প্রিয় মন ফাগুন। তবে এইবার স্টার জলসায় নয় এই ধারাবাহিকটি আসবে অন্য একটি চ্যানেলে।

এত অব্দি পড়ে অনেকেই হয়তো ভাবছেন এই ধারাবাহিকের সিজন টু আসতে চলেছে। না এমনটা নয়, স্টার প্লাসের মতো একটি বড় চ্যানেলে মন ফাগুন ধারাবাহিকটিকেই ডাবিং করে পুনরায় টেলিকাস্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। সাধারণত আমরা দেখেছি একটি ধারাবাহিকের হিন্দি অথবা বাংলা ভার্সন বের হয়। আবার কিছু কিছু সময় হিন্দি ধারাবাহিকের বাংলা ডাবিং টেলিকাস্ট হয়। কিন্তু বাংলা ধারাবাহিকের হিন্দি ডাবিং দেখানোটা খুবই বিরল। তাও আবার স্টার প্লাসের মতো চ্যানেলে। তাই গোটা মন ফাগুন টিম এবং তাদের ভক্তদের জন্য সত্যিই এটা অনেক বড় একটি সুখবর।

