‘শিরদাঁড়া সবসময় সোজা রাখতে হয়’, বদলায়নি উচ্ছে বাবুর সেই পুরনো মেজাজ! তার ঢাকের তালেই জেগে উঠবে মিত্তির বাড়ি! প্রকাশ্যে নতুন প্রোমো

যেদিন থেকে দর্শক মহলের কানে পৌঁছেছে ফের জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে উচ্ছে বাবু, অর্থাৎ মিঠাই ধারাবাহিক খ্যাত আদৃত রায় (Adrit Roy), সেদিন থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারা অধীর আগ্রহে ধারাবাহিকের শুভ সূচনা অপেক্ষায় বসেছিলেন। এইবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটার পালা। কিছুক্ষণ আগেই জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে সেই ধারাবাহিকের প্রথম প্রোমো।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলায় আসতে চলেছে মিত্তির বাড়ি (Mittir Bari)। এই ধারাবাহিকের প্রচার ভিডিওর কয়েকটি ছবি কিছুদিন আগে সমাজ মাধ্যমে নায়ক নায়িকার ভক্তদের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল। তার পাশাপাশি এটাও জানান দিয়েছিল যে আর খুব বেশি দেরি নেই, তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় আসতে চলেছে প্রথম ঝলক। ঠিক তাই হলো। আজ এই দীপাবলীর শুভক্ষণে সামনে এলো ধারাবাহিকের প্রথম ঝলক।

প্রিয় নায়ক আবার ফিরছে, এটা জানার পর থেকেই দর্শকদের মনে হয়তো অনেক রকমের কল্পনার সৃষ্টি হয়েছিল, অনেক ছবি ভেসে উঠেছিল। তাদের আশঙ্কা ছিল, এই ধারাবাহিকের মধ্যে দিয়ে নিঠাইকে না পেলেও সেই পুরনো সিদ্ধার্তকে ফিরে পাবেন তো তারা? এর উত্তর দিল সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমো। যা দেখে দর্শকদের মন যে আনন্দে ভরে গিয়েছে সে কথা হলোপ করে বলা যায়। এবার আর সময় নষ্ট না করে চলে আসা যাক প্রোমোতে।
কী দেখা গেল এই নতুন প্রোমোতে?
মিত্তির বাড়ির প্রথম প্রচার ভিডিওয় দেখা যায়, ধারাবাহিকের নায়িকা পুরোনো ভাঙ্গা কুলো, পুরনো শাড়ি, পাখা এবং যাবতীয় পুরনো আসবাবপত্র দিয়ে পুজোর প্যান্ডেল সাজিয়ে তুলছে। গোটা মিত্তির বাড়ি সে এমনভাবে সাজিয়েছে যে দেখে বোঝাই যাচ্ছে না এই সমস্ত জিনিস কেউ এককালে বাতিল করে দিয়েছিল। নায়িকার প্রশংসা করে ঠাম্মি। কিন্তু মিত্তির বাড়ি আর আগের মতন নেই। বাড়িতে নেই প্রাণ। তাই বেশ কষ্ট পাই দাদু। সঙ্গে সঙ্গে ঢাকের কাঠি পরে। আর সেই ঢাক বাজাতে বাজাতে একেবারে সিদ্ধার্থের মেজাজে মিত্তির বাড়িতে প্রবেশ করে নায়ক।
আরও পড়ুন: বড় ঘোষণা! হয়ে গেল শেষ দিনের শুটিং! বিদায় নিচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা!
কিছুক্ষণ পরে দাদু আর ঠাম্মি দুজনেই জানতে পারে, তার ছেলেরা নিজেদের বউ এবং ছেলেমেয়েদের নিয়ে এখানে এসেছে এই বাড়ির দখল নিতে। এই বাড়ি বিক্রি করে তার টাকা আত্মসাৎ করাই তাদের একমাত্র লক্ষ্য। তারা এটাও জানিয়ে দেয় যদি এই বাড়ি তাদের বাবা ভালোয় ভালোয় না দেয় তাহলে জোর করতে বাধ্য হবে। এমন সময় নায়ক এসে বলে, সবসময় নিজের শিরদাঁড়া সোজা রাখতে হয়, এটা তাকে তার বাবা না শেখালেও সে তার দাদুর কাছ থেকে শিখে নিয়েছে। এভাবে জোর করে বাড়ির দখল নেওয়া যায় না। নায়কের কথায় খুব শান্তি পায় দাদু আর ঠাম্মি। আর এভাবেই ঢাকের তালে নাচে গানে মেতে ওঠে ধারাবাহিকের প্রথম ঝলক।
এই ধারাবাহিকের প্রথম ঝলকে নায়ক তার নায়িকাকে বলে ওঠে, আই হেট লাইজ। আই হেট সুইট থেকে আই হেট লাইজ, এই ঝলক দেখার পর থেকেই মনে হচ্ছে কোথাও গিয়ে যেন সেই পুরনো সিদ্ধান্তকে নতুন করে ফিরে পেয়েছে দর্শকমহল। তবে সেটা কতটা সত্যি সেটা প্রমাণ হবে সেদিন, যেদিন থেকে সম্প্রচার শুরু করবে এই ধারাবাহিকটি। চ্যানেলের তরফ থেকে এখনো অব্দি সম্প্রসারের দিনক্ষণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে প্রথম ঝলক যখন এসে গেছে তখন খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় নিজের যাত্রা শুরু করতে চলেছে মিত্তির বাড়ি।

